শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
টাঙ্গাইল মির্জাপুরের দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী (এ জে ) উচ্চ বিদ্যালয়ের বহুতল ভবনের নিচ তলার বারান্দা থেকে অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার ২৮ ডিসেম্বর সকালে বিদ্যালয়ের নিচতলা ভবনের বারান্দার পূর্ব পাশের রডের রেলিং থেকে লাস্টে উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানাই, লোকটি রাতে ওই বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবনের মেঝেতে ঘুমানোর প্রস্তুতি নেন। এ সময় একজন নাইটগার্ড রাতে তাকে ঘুমিয়ে থাকতে দেখেন। ভোর সকালে হাঁটতে গিয়ে কয়েকজন তাকে উচ্চ বিদ্যালয়ের বারান্দার বাহির অংশের রেলিং এ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে তারা লাস্টটি উদ্ধার করেন। স্থানীয়দের ভাষ্য নিহত ব্যক্তি প্রতিবন্ধী ছিলেন
দেওহাটার পুলিশ ফাঁড়ির মোঃ গিয়াস উদ্দিন পিপিএম বলেন, খবর পেয়ে লাস্টটি ঘটনা স্থল থেকে উদ্ধার করা হয়।