শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া থানা প্রেস ক্লাবের সাংবাদিক পুনর্মিলনী অনুষ্ঠিত আওয়ামী প্রতিহিংসার শিকার তিতাস গ্যাস কর্মচারী শ্রমিক দল নেতা চাকরিচ্যুত শওকত ইমামের মানবেতর জীবনযাপন। বাকেরগঞ্জে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি ! কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ !! প্রেমের অনন্য উপাখ্যান: কাপাসিয়ায় মালয়েশিয়ান তরুণী হাফিজা ও রাকিবের বিয়েতে নায়িকা প্রিয়াংকা ফোরকান মাস্টারকে ঘিরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সত্য, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির পক্ষে এলাকাবাসীর আহ্বান গংগাচড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদ সম্মেলন অনুষ্ঠিত মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ কোরবানির ঈদে পশুর সংকট নেই, ভারতীয় গরু ঠেকাতে কঠোর নজরদারি: সাভারে মন্ত্রী আমিন উর রশিদ আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ কুচক্রী মহলের ষড়যন্ত্রে মিকাইল বিশ্বাসকে ঠেকানো যাবে না বললেন এলাকার সাধারণ জনগণ গাজীপুরে জুতা কারখানায় আগুন ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ৩ মাস ৭দিনের কারাদণ্ড। আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২ গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকানের মরদেহ উদ্ধার পদ্মা নদীতে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা গাজীপুরের তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়! বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ, সম্পাদক শামীমা পারভীন রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের আস্থাভাজন ছাত্রনেতা তানভীর অসুস্থ, দোয়া কামনা ২০৬ পিস ইয়াবাসহ ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে গ্রেফতার ৫ মাদক ব্যবসায়ী সাতকানিয়ায় ২স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে আটক-৪!ভিকটিমদেরকে উদ্ধার। আটিগ্রাম ভূমি অফিসের ছত্রছায়ায় চলছে অবৈধ ড্রেজার ও মাটি বাণিজ্য কৃষিজমি ধ্বংসের অভিযোগ, প্রশাসনের নীরবতায় ক্ষোভ স্থানীয়দের
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

মইজ্জারটেকে স্বস্তি ফিরেছে: মাঠে নেতৃত্বে টিআই আবু সাঈদ বাকার

শাহ সাহিদ উদ্দিন বিশেষ প্রতিনিধি / ৪৩ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

চট্টগ্রামের প্রবেশদ্বার হিসেবে পরিচিত কর্ণফুলী উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা মইজ্জারটেক। দক্ষিণ চট্টগ্রামের কয়েক লক্ষ মানুষের যাতায়াতের প্রধান এই সংযোগস্থলে দীর্ঘদিন ধরে তীব্র যানজট নিত্যদিনের ভোগান্তিতে পরিণত হয়েছিল। তবে সম্প্রতি কর্ণফুলী ট্রাফিক পুলিশের কার্যকর উদ্যোগে এই সমস্যার সমাধান হতে শুরু করেছে, ফিরেছে স্বস্তি।
বিশেষ করে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আবু সাঈদ বাকারের সরাসরি মাঠপর্যায়ের নেতৃত্ব ও পরিকল্পিত ব্যবস্থাপনায় সড়কের দীর্ঘদিনের বিশৃঙ্খলা অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে। তিনি কেবল দাপ্তরিক নির্দেশনার মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রতিদিন নিজেই সড়কে উপস্থিত থেকে যানবাহন নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, টিআই আবু সাঈদ বাকার নিজে রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক সদস্যদের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করায় পুরো ব্যবস্থাপনায় নতুন গতি এসেছে। তাঁর সরাসরি তদারকির ফলে ট্রাফিক শৃঙ্খলায় স্পষ্ট ও দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
জানা গেছে, পূর্বে মইজ্জারটেক এলাকায় সিএনজি ও অটোরিকশাগুলো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করায় প্রধান সড়ক কার্যত স্ট্যান্ডে পরিণত হয়েছিল, যা যানজটের অন্যতম কারণ ছিল। দায়িত্ব গ্রহণের পর টিআই বাকার টিনের ঘেরা স্থাপন করে এসব যানবাহনকে গ্রামের শাখা সড়কে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেন। ফলে প্রধান সড়কগুলো আগের তুলনায় অনেক বেশি প্রশস্ত ও চলাচলযোগ্য হয়ে উঠেছে।
এ বিষয়ে টিআই আবু সাঈদ বাকার বলেন,
“মইজ্জারটেক ও আশপাশের ক্রসিংগুলো যানজটমুক্ত করা আমার জন্য বড় চ্যালেঞ্জ ছিল। সুনির্দিষ্ট পরিকল্পনা ও নিয়মিত তদারকির মাধ্যমে আমরা প্রধান সড়কগুলো সচল রাখতে সক্ষম হয়েছি। এর সুফল এখন সাধারণ মানুষ পাচ্ছেন।”
তিনি আরও জানান, কর্ণফুলীর মতো গুরুত্বপূর্ণ এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত জনবল না থাকায় মাঝে মাঝে দায়িত্ব পালনে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। তবে এসব সীমাবদ্ধতার মধ্যেও জনস্বার্থে সর্বোচ্চ সেবা দিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
মইজ্জারটেক দিয়ে নিয়মিত চলাচলকারী যাত্রী ও চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে যানজট অনেকটাই কমে এসেছে। আগে যেখানে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হতো, এখন সেখানে মাত্র কয়েক মিনিটেই পার হওয়া সম্ভব হচ্ছে। কর্ণফুলী ট্রাফিক পুলিশের এই জনবান্ধব ও কার্যকর উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *