শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সরকারিভাবে দেওয়া কার্ড থেকে দুর্নীতির মাধ্যমে প্রতি কাঠ দাড়ির কাছ থেকে ৩০০ টাকা করে অবৈধভাবে টাকা নেওয়ার অপরাধে উপজেলার হোয়ানক ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ডিলার আজিজুর হককে গ্রেফতার করে ২মাসের সাজা প্রদান করা হয়েছে। আজ ২৩ ডিসেম্বর সন্ধ্যায় সংশ্লিষ্ট ওয়ার্ডধারিদের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযোগে জানা যায়, ইউনিয়নের বড়ছড়া গ্রামের মৃত আবছার মিয়ার পুত্র আজিজুল হক খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম ও নবায়নকৃত কার্ডধারিদের কাছ থেকে প্রতি কার্ডের জন্য ২০০ টাকা করে অবৈধ ভাবে টাকা আদায় করে দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। বিষয়টি হোয়ানক ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম সিকদার এর মাধ্যমে প্রশাসনের নজরে এলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম,সহকারী কমিশনার ভূমি (এক্সিকিউটিভ ম্যাজিট্রেট) আবু জাফর মজুমদার, উপজেলা খাদ্য কর্মকর্তা আওয়াই মং চাক।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, সরকারি কর্মসূচিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।