শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া থানা প্রেস ক্লাবের সাংবাদিক পুনর্মিলনী অনুষ্ঠিত আওয়ামী প্রতিহিংসার শিকার তিতাস গ্যাস কর্মচারী শ্রমিক দল নেতা চাকরিচ্যুত শওকত ইমামের মানবেতর জীবনযাপন। বাকেরগঞ্জে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি ! কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ !! প্রেমের অনন্য উপাখ্যান: কাপাসিয়ায় মালয়েশিয়ান তরুণী হাফিজা ও রাকিবের বিয়েতে নায়িকা প্রিয়াংকা ফোরকান মাস্টারকে ঘিরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সত্য, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির পক্ষে এলাকাবাসীর আহ্বান গংগাচড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদ সম্মেলন অনুষ্ঠিত মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ কোরবানির ঈদে পশুর সংকট নেই, ভারতীয় গরু ঠেকাতে কঠোর নজরদারি: সাভারে মন্ত্রী আমিন উর রশিদ আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ কুচক্রী মহলের ষড়যন্ত্রে মিকাইল বিশ্বাসকে ঠেকানো যাবে না বললেন এলাকার সাধারণ জনগণ গাজীপুরে জুতা কারখানায় আগুন ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ৩ মাস ৭দিনের কারাদণ্ড। আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২ গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকানের মরদেহ উদ্ধার পদ্মা নদীতে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা গাজীপুরের তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়! বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ, সম্পাদক শামীমা পারভীন রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের আস্থাভাজন ছাত্রনেতা তানভীর অসুস্থ, দোয়া কামনা ২০৬ পিস ইয়াবাসহ ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে গ্রেফতার ৫ মাদক ব্যবসায়ী সাতকানিয়ায় ২স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে আটক-৪!ভিকটিমদেরকে উদ্ধার। আটিগ্রাম ভূমি অফিসের ছত্রছায়ায় চলছে অবৈধ ড্রেজার ও মাটি বাণিজ্য কৃষিজমি ধ্বংসের অভিযোগ, প্রশাসনের নীরবতায় ক্ষোভ স্থানীয়দের
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

সকালে খালি পেটে লেবুপানি খাওয়া কি আসলেই ভালো

প্রাণের বাংলাদেশ ডেস্ক / ৫৬ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

সকালে খালি পেটে লেবুপানি খাওয়া কি আসলেই ভালো

প্রাণের বাংলাদেশ ডেস্ক

প্রতিদিনের খাদ্যতালিকায় ফল ও শাকসবজি রাখার গুরুত্ব অনেক। এসব খাবার শরীরের প্রয়োজনীয় ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টের চাহিদা পূরণ করে এবং দীর্ঘমেয়াদি অসংক্রামক রোগ প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখে। এই তালিকায় লেবু একটি পরিচিত ও বহুল ব্যবহৃত ফল।

খাদ্যাভ্যাসে লেবুর উপকারিতা এবং অন্যান্য বিষয় সম্পর্কে আমাদের জানিয়েছেন এমএইচ সমরিতা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পুষ্টিবিদ আঞ্জুমান আরা শিমুল।

পুষ্টিবিদ আঞ্জুমান আরা শিমুল বলেন, লেবু একটি পরিচিত ও বহুল ব্যবহৃত ফল। দৈনন্দিন খাদ্যতালিকায় এর ব্যবহার যেমন স্বাদ বাড়ায়, তেমনি শরীরের জন্যও কিছু গুরুত্বপূর্ণ উপকার এনে দেয়। তবে ক্লিনিক্যাল দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে লেবু কোনো ওষুধ নয়, বরং একটি ফুড অ্যাডজাঙ্কট অর্থাৎ সুষম খাদ্যাভ্যাসের সহায়ক উপাদান। তাই সব মানুষের জন্য, সব পরিস্থিতিতে লেবু সমানভাবে উপকারী হবে এমন ধারণা সঠিক নয়।

সাম্প্রতিক সময়ে ‘সকালে খালি পেটে লেবু পানি’ নিয়ে যে প্রবণতা দেখা যাচ্ছে, তা বৈজ্ঞানিকভাবে সব রোগীর জন্য নিরাপদ নয়। বিশেষ করে গ্যাস্ট্রিক, দাঁতের সমস্যা বা কিছু দীর্ঘমেয়াদি রোগে ভোগা ব্যক্তিদের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন

লেবু নিয়ে ক্লিনিক্যাল টিপস

১. লেবু = খাদ্য সহায়ক, চিকিৎসা নয়
২. ‘সকালে খালি পেটে লেবু পানি’ সব মানুষের জন্য প্রযোজ্য নয়।
৩. দাঁতের স্বাস্থ্যের জন্য নিয়মিত লেবু পানি দিয়ে কুলি করা ভালো অভ্যাস নয়।

৪. রোগ ও শারীরিক অবস্থাভেদে লেবুর পরিমাণ নির্ধারণ করা জরুরি।

লেবুর উপকারিতা

১. ভিটামিন সি-এর ভালো উৎস

লেবু ভিটামিন ‘সি’-এর একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উৎস। ভিটামিন সি শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে, ক্ষত দ্রুত শুকাতে সাহায্য করে এবং কোলাজেন তৈরিতে ভূমিকা রাখে। কোলাজেন ত্বক, জয়েন্ট, রক্তনালী ও সংযোজক টিস্যুর জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

২. হজমে সহায়তা করে

পরিমিত পরিমাণে লেবু পাকস্থলীর গ্যাস্ট্রিক জুস নিঃসরণ বাড়াতে পারে। এতে হালকা কোষ্ঠকাঠিন্য উপশম হয় এবং চর্বিযুক্ত খাবারের হজমে সহায়তা করে। তবে অতিরিক্ত বা খালি পেটে লেবু গ্রহণ করলে উল্টো গ্যাস্ট্রিকের সমস্যা বাড়তে পারে।

৩. আয়রন শোষণ বাড়ায়

লেবু উদ্ভিজ্জ উৎস থেকে পাওয়া আয়রনের (নন-হিম আয়রন) শোষণ বাড়াতে কার্যকর। শাকসবজি, ডাল বা উদ্ভিজ্জ খাবারের সঙ্গে লেবু খেলে আয়রন শরীরে ভালোভাবে শোষিত হয়। এ কারণে রক্তস্বল্পতা বা অ্যানিমিয়ায় ভোগা ব্যক্তিদের খাদ্যতালিকায় পরিমিত লেবু উপকারী হতে পারে।

৪. হৃদস্বাস্থ্যে সহায়ক

লেবুতে থাকা ফ্ল্যাভোনয়েডস শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। এগুলো এলডিএল কোলেস্টেরলের অক্সিডেশন কমাতে ভূমিকা রাখতে পারে, যা দীর্ঘমেয়াদে হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক।

৫. কিডনি স্টোন প্রতিরোধে সহায়ক

লেবুর সাইট্রেট উপাদান ক্যালসিয়াম স্টোন, বিশেষ করে ক্যালসিয়াম অক্সালেট তৈরির ঝুঁকি কমাতে সাহায্য করে। এটি মূলত প্রতিরোধমূলক ভূমিকা রাখে, চিকিৎসার বিকল্প নয়।

৬. ডায়াবেটিসে উপকারী (পরিমিত পরিমাণে)

লেবুর গ্লাইসেমিক লোড খুব কম। খাবারের সঙ্গে লেবু গ্রহণ করলে খাবারের পর রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়ার প্রবণতা কিছুটা কমতে পারে। তবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে পরিমাণ নিয়ন্ত্রণ জরুরি।

লেবুর ঝুঁকি

১. অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিক সমস্যা

খালি পেটে বা অতিরিক্ত লেবু খেলে বুক জ্বালা, টক ঢেকুর, পেটে ব্যথা ও অস্বস্তি হতে পারে। জিইআরডি বা পেপটিক আলসার রোগীদের ক্ষেত্রে এ ঝুঁকি বেশি।

২. দাঁতের ক্ষতি

লেবুর অতিরিক্ত এসিডিক প্রকৃতির কারণে দাঁতের এনামেল ক্ষয় হতে পারে। দীর্ঘদিন লেবু পানি চুমুক দিয়ে পান করলে দাঁত সংবেদনশীল হয়ে ওঠে।

৩. মুখের ঘা বা আলসার বাড়াতে পারে

অ্যাপথাস আলসার বা মুখে ঘা থাকলে লেবু খেলে ব্যথা ও জ্বালা বেড়ে যেতে পারে।

৪. কিছু ওষুধের সঙ্গে সমস্যা

লেবু জিইআরডি ও আলসারের কিছু ওষুধের কার্যকারিতা কমাতে পারে। আবার আয়রন সাপ্লিমেন্টের সঙ্গে অতিরিক্ত লেবু গ্রহণ করলে অ্যাসিডিটি বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে।

কাদের ক্ষেত্রে লেবু খাওয়ায় সতর্কতা প্রয়োজন
যাদের ক্ষেত্রে লেবু এড়িয়ে চলা বা খুব সীমিত করা উচিত—

১. গ্যাস্ট্রিক, জিইআরডি বা পেপটিক আলসার রোগী

২. মুখে ঘা বা আলসার থাকলে

৩. দাঁতের এনামেল ক্ষয় বা দাঁত সংবেদনশীল হলে

৪. আইবিএস-ডি (ডায়রিয়াপ্রবণ আইবিএস) রোগী

৫. অ্যাসিডিটি-প্রবণ অন্তঃসত্ত্বা নারী

৬. কেমোথেরাপি চলাকালীন রোগী (বিশেষ করে মুখে ঘা থাকলে)

৭. সাধারণভাবে লেবুতে পটাশিয়াম কম থাকে। তবে অ্যাডভান্স ক্রনিক কিডনি ডিজিজ বা হাইপারক্যালেমিয়া থাকলে লেবুর পরিমাণ নিয়ন্ত্রণ করা জরুরি।

কীভাবে নিরাপদে লেবু খাওয়া যায়
খালি পেটে নয়।
খাবারের সঙ্গে বা খাবার শেষে।
সরাসরি চুষে না খেয়ে পানিতে মিশিয়ে।
দাঁতের সুরক্ষায় স্ট্র ব্যবহার করা ভালো।
দিনে একটি মাঝারি আকারের লেবুর রস যথেষ্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *