শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর বার্ষিক আনন্দ ভ্রমণ ও ফ্যামিলি ডে-২০২৬ প্রস্তুতি কমিটির প্রথম সভা গত সোমবার সন্ধ্যায় নগরীর একটি অফিসে অনুষ্ঠিত হয়। প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুহাম্মদ ওমর ফারুক হোসাইনীর সভাপতিত্বে ও সদস্য সচিব নুরুল বশর রাসেলের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সভাপতি মুহাম্মদ শওকত আলী নূর, সাধারণ সম্পাদক আহমদ ইমরানুল আজিজ, প্রস্তুতি কমিটির সদস্য মো. হারুনুর রশিদ মনছুরী ও মো. অহিদুল ইসলাম খোকা।
ফয়েজ লেক ও সী ওয়াল্ড ওয়াটার পার্কে অনুষ্ঠিতব্য বার্ষিক আনন্দ ভ্রমণ ও ফ্যামিলি ডে-২০২৬ সফল ও সুন্দরভাবে বাস্তবায়নে বিবিধ সিদ্ধান্ত গৃহীত হয়। এবারের প্রোগ্রামে রয়েছে উদ্বোধন, আড্ডা ও ঘুরাঘুরি, বোট ভ্রমণ, ওয়াটার পার্ক এনজয়, রাইড এনজয়, ইভেন্টস্ কার্যক্রম (শিশু-কিশোর, মহিলা ও পুরুষ আলাদা গ্রুপে) সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র, পুরস্কার, কমন গিফট, ব্রেক ফাস্ট, লাঞ্চ, স্ন্যাকস, ফটোসেশন ও সমাপনী। এবারের পিকনিক ও ফ্যামিলি ডে অনুষ্ঠানে সমিতির সকল জীবন সদস্য, বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন সমিতির সভাপতি মুহাম্মদ শওকত আলী নূর ও সাধারণ সম্পাদক আহমদ ইমরানুল আজিজ অনুরোধ করেছেন।