1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

ডিমলায় মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর বিজয় র‍্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা

মোহাম্মদ আলী সানু, বিশেষ প্রতিনিধি:
  • Update Time : Tuesday, December 16, 2025,
  • 93 Time View

মহান বিজয় দিবস উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালিটি ডিমলা সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ডিমলা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং মহান বিজয়ের তাৎপর্য তুলে ধরেন।

আলোচনা সভায় বক্তব্য দেন, ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মজিবুর রহমান, নায়েবে আমির অধ্যাপক কাজী হাবিবুর রহমান, সেক্রেটারি কাজী রুকুনুজ্জামান বকুল, বায়তুল মাল সম্পাদক অধ্যাপক ওয়াহিদুজ্জামান বাবুল এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মাওলানা জাহিদুল ইসলাম।

বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশ গঠন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়। র‍্যালিতে জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন স্বাধীনতার ৫৪ বছরে বাংলাদেশ জামায়াতে ইসলামের উপর যে ট্যাগ লাগানো হয়েছে রাজাকারের প্রকৃত ইতিহাস দেখো কার দলে রাজাকার বেশি। সুতরাং এ মিথ্যা প্রোপাগান্ডা বেড়াজাল থেকে বেরিয়ে আসতে হবে। জুলাই যোদ্ধা হাতির জন্য দোয়া কামনা করা হয়

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ