1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

শ্রীপুরে মহান বিজয় দিবস উদযাপন: শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ ও কবুতর উড়ানো

আশরাফুল আলম সরকার
  • Update Time : Tuesday, December 16, 2025,
  • 64 Time View

মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দিবসটির শুরুতে শহীদদের স্মরণে শ্রীপুর স্মৃতিসৌধ ’৭১-এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।

অদ্য ১৬ ডিসেম্বর ২০২৫ খ্রি. সকাল ৬টা ৩০ মিনিটে শ্রীপুর থানাধীন শ্রীপুর স্মৃতিসৌধে প্রথমে শ্রীপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব সিরাজ উদ্দিন শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

পরবর্তীতে শ্রীপুর মডেল থানার পক্ষ থেকে অফিসার ইনচার্জ মোঃ নাছির আহম্মদ পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া শ্রীপুর পৌরসভা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করে।

দিবসটি উপলক্ষে টুরিস্ট পুলিশ, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, শ্রীপুর প্রেসক্লাব, শ্রীপুর অফিসার ক্লাবসহ উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও অঙ্গসংগঠন স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে।

পুষ্পস্তবক অর্পণ শেষে আনুষ্ঠানিক কুচকাওয়াজ (প্যারেড), শান্তির প্রতীক হিসেবে কবুতর উড়ানো এবং সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

সার্বিকভাবে শ্রীপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ