1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন

জাতীয় স্মৃতিসৌধে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

মোঃ সবুজ স্টাফ রিপোর্টার
  • Update Time : Thursday, December 11, 2025,
  • 82 Time View

মহান বিজয় দিবসকে সামনে রেখে জাতীয় স্মৃতিসৌধে চলছে ব্যাপক প্রস্তুতিমূলক কর্মযজ্ঞ। রঙ তুলির আচড়, পরিচ্ছন্নতার ব্যস্ততা, বাগান পরিচর্যা—সব মিলিয়ে পুরো স্মৃতিসৌধ এলাকা এখন উৎসবমুখর সাজসজ্জায় সজ্জিত হচ্ছে। আগামী ১৬ ডিসেম্বর প্রধান উপদেষ্টা ও উপদেষ্টামণ্ডলীর সদস্যগণ, বিদেশি কূটনৈতিক প্রতিনিধিদলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং লাখো মানুষ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে আসবেন।

১০ ডিসেম্বর, বুধবার দুপুরে সরেজমিনে জাতীয় স্মৃতিসৌধে ঘুরে দেখা যায়—কেউ স্মৃতিসৌধের দেয়ালে রঙের কাজ করছেন, কেউ দম ফেলার সুযোগ না পেয়ে ইট-বালুর কাজ নিয়ে ব্যস্ত। পরিচ্ছন্নতাকর্মীরা ঝাড়–দিচ্ছেন পুরো এলাকা; অন্যদিকে বৈদ্যুতিক কর্মীরা লাইট ও সাউন্ড সিস্টেম ঠিকঠাক করতে কাজ করছেন।

এছাড়া স্মৃতিসৌধের বাগানে কর্মীরা ফুলগাছের পরিচর্যা, ঘাস ছাঁটা ও ফুল সাজানোর চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। সব মিলিয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণে এখন এক উৎসবমুখর কর্মচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে।

দিবসটি শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণভাবে উদযাপনে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ও ব্যবস্থাপনা পরিকল্পনা। দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রস্তুত রাখা হচ্ছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী ও স্বেচ্ছাসেবক দল।

সবশেষে, বিজয়ের এই গৌরবময় দিনে বীর শহীদদের স্মরণে লাখো মানুষের উপস্থিতিতে জাতীয় স্মৃতিসৌধ আবারও হয়ে উঠবে শ্রদ্ধা, দেশপ্রেম ও ঐতিহ্যের মিলনমেলা।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ