1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন

বিশ্ব মানবাধিকার দিবসে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নাঃগঞ্জ জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি :
  • Update Time : Wednesday, December 10, 2025,
  • 169 Time View

১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল- (একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা) প্রতি বছরের ন্যায় এবারেও যথাযথ মর্যাদায় পালন করা হলো বিশ্ব মানবাধিকার দিবস ২০২৫।
হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এড.সাহিদুল ইসলাম টিটু’র সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক এস,এম,জহিরুল ইসলাম বিদ্যুৎ এর সার্বিক তত্বাবধানে ১০ ডিসেম্বর বুধবার সকাল ৯.৩০ মিনিটে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া জিয়া হল প্রাঙ্গণ থেকে সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিতিতে একটি শোভাযাত্রা নিয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয় এবং শহিদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এবারের বিশ্ব মানবাধিকার দিবস কে
জনবান্ধব রাজনীতির দাবিকে প্রতিবাদ্য করে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করছে হিউম্যান এইড (হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল)

সেই সাথে হিউম্যান এইড এর উদাত্ত আহ্বান, এদেশের মানবাধিকার, সাংবাদিক ও সামাজিক সংগঠনগুলো যেনো বিভিন্ন এজেন্ডা পালন না করে প্রকৃত মানবাধিকারকর্মী সৃষ্টি করার পদক্ষেপ গ্রহণ করে। এবং পথে থাকা মানুষের কথা, ক্ষুধার্ত মানুষের কথা, ভুল চিকিৎসায় মৃত্যুর মিছিলের সংখ্যা কমিয়ে আনার কথা বলে। ধর্ষণের বিচার বিশেষ ট্রাইব্যুনালে হওয়ার দাবি রাখে, দ্রব্যমূল্য প্রসঙ্গে আপোষহীন থাকে, ভেজাল ঔষধের বিষয়ে জাতিকে সঠিক বার্তা পৌঁছোতে জাগ্রত থাকে। নদী-নালা, খাল-বিল, জলাশয়, বনাঞ্চল, সমুদ্র, পাহাড় রক্ষায় গণমানুষকে সচেতন করে গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করে, মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ব্যবস্থার দাবিতে সোচ্চার হয়।
এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক ইনচার্জ এম এ করিম, পঞ্চাশোর্ধ কফি হাউজের সভাপতি মোঃ শাহ আলম, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ শফিকুল ইসলাম আরজু, সাংবাদিক ও মানবাধিকার কর্মী সনিয়া দেওয়ান প্রীতি, বাংলাদেশ রাইটার্স ক্লাবের নারায়ণগঞ্জের সভাপতি ও কবি কাজী আনিসুল হক হীরা, ডেইলি নারায়ণগঞ্জের সম্পাদক প্রকাশক মনির হোসেন, এন এ এন টিভি জেলা প্রতিনিধি শাহজাহান সহ হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি কমল চন্দ্র মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক নুর উদ্দিন সাগর, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল, সহ সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ বশির সরকার, সহ অর্থ সম্পাদক মোঃ হুমায়ুন কবির,সাংস্কৃতিক সম্পাদক জি এ রাজু, প্রচার সম্পাদক মোঃ সোহেল ইসলাম, যুগ্ন প্রচার সম্পাদক রঞ্জন চৌহান, সদস্য মোঃ ফিরোজ খান সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বপরি, হিউম্যান এইড বলতে চায়- দেশের মানুষ এমন একটি বিচার বিভাগ পাওয়ার অধিকার রাখে, যেখানে মানবাধিকার সমুন্নত রেখে বিচারকার্য পরিচালনা করা হবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ