শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
বাংলাদেশ প্রেসক্লাবের ত্রিবার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়। ১ লা ডিসেম্বর রোজ সোমবার লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজার আলিফ-মীম হাসপাতালের কনফারেন্স রুম (৪র্থ তলা) এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি সাংবাদিক শহিদুল ইসলাম দুল দুল কে ফুল দিয়ে বরন করে নেন জেলার সাংবাদিক নেতৃবৃন্দ।
বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ভি বি রায় চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক মাসুমা খাতুনের সঞ্চালনায় ১ লা ডিসেম্বর দুপুরে এক জাঁকজমকপূর্ণ পরিবেশে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময়ে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজার আলিফ-মীম হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ প্রেসক্লাবের লক্ষ্মীপুর জেলা শাখার উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আমির হোসেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার উপদেষ্টা মো: শামছুল করিম খোকন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাকুর রহমান, সদস্য মনির হোসেন, লক্ষ্মীপুর সাংবাদিক কল্যান সংস্থার সহসভাপতি মোঃ হোসেন চৌধুরী, লক্ষ্মীপুর
রিপোর্টার্স ক্লাবের সভাপতি আফজালুর রহমান সবুজ ও সাধারণ সম্পাদক বিএম সাগর, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সদস্য আলমগীর হোসেন, বাংলা ৭১ টিভির জেলা প্রতিনিধি সোহেল হোসেন, রামগতি উপজেলা প্রেসক্লাবের সভাপতি রেজাউল হক, যায়যায় দিন পত্রিকার রামগতি উপজেলা প্রতিনিধি কাজী দিদার, সমকাল পত্রিকার রামগতি উপজেলা প্রতিনিধি মিশু সাহা, লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সদস্য সাংবাদিক ফাতেমা বেগম, বাংলাদেশ সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি একেএম মাহমুদ রিয়াজ, রামগতি সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ মাহমুদ বিনু, লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সদস্য জনি সাহা, সাংবাদিক আমজাদ হোসেন, রায়পুর প্রেসক্লাবের সদস্য ওয়াহিদুর রহমান মুরাদ, রায়পুর সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক হোসেন, রাজধানী টিভির রায়পুর প্রতিনিধি দেলোয়ার হোসেন পাটওয়ারী, চ্যানেল ২১ ও দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন সহ প্রমূখ।
প্রধান অতিথি সাংবাদিক ফরিদ খান বলেন, জনস্বার্থে সাংবাদিকতা সাংবাদিকতা এই নিরাপত্তা এ বিষয়বস্তু মূল প্রতিপাদ্য বিষয়ে তিনি বলেন বাংলাদেশের যে কোন প্রান্তে যে কোন জায়গায় সাংবাদিকরা বিপদে পড়লে পাশ্বে থাকার আশ্বাস প্রদান করেন। বাংলাদেশ প্রেসক্লাবের সারা দেশে জেলা উপজেলা মিলে ৭০০ শাখা কমিটি।
সাংবাদিকদের নিরাপত্তায় সার্বক্ষণিক ভূমিকা নিবেন এই প্রেসক্লাব। লক্ষ্মীপুরে সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।
পরিশেষে বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ভি বি রায় চৌধুরী, সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল ও অর্থ বিষয়ক সম্পাদক এহসানুল আসিফ মাসুম সহ একান্ন সদস্য বিশিষ্ট একটি কমিটির ঘোষণা প্রদান করেন বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরিদ খান ।