শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে (ক্যাপ্টেন সিএনজি পাম্প সংলগ্ন) ” গড়ে উঠেছে অনুমোদন বিহীন “জেনেরিক এগ্রো নামক একটি খাদ্যদ্রব্য প্রস্তুতকারী অবৈধ প্রতিষ্ঠান।
মুলাইদ গ্রামে একটি জমি ভাড়া নিয়ে জেনেরিক এগ্রো নামক প্রতিষ্ঠানটি তারা তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে কয়েক মাস যাবৎ।
তাদের এই কারখানায় গিয়ে দেখা গেছে, তারা সকল প্রকার চিপসের সিজেনিং মসলা মসলা , কোকো পাউডার, চকলেট পাউডার,বিভিন্ন খাবারের ফ্লেভার, টেস্টিং সল্ট, সহ বিভিন্ন ধরনের মিক্সড মসলা উৎপাদন ও বাজারজাত করছেন।
এছাড়াও বিভিন্ন ধরনের রাসায়নিক কেমিক্যাল তারা বিদেশ থেকে আমদানি করে এনে তা পুনরায় তাদের “জেনেরিক এগ্রো”র মোড়কে সারাদেশের বিভিন্ন কোম্পানিতে সরবরাহ করছেন।
জেনেরিক এগ্রো’র পন্য উৎপাদন কাজে নিয়োজিত করা হয়েছে অপ্রাপ্তবয়স্ক শিশু শ্রমিক।
এবং প্রতিষ্ঠানটির বৈধতাস্বরূপ ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশন'(বিএসটিআই) সহ অন্যান্য অনুমোদনের কোন প্রয়োজনীয় কাগজপত্র ও ডকুমেন্টস দেখাতে পারেননি “জেনেরিক এগ্রো” কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটির দায়িত্বরত ম্যানেজার মোঃ দুলাল জানান, আমাদের কারখানাটি আগে পুরান ঢাকার কেরানীগঞ্জে ছিল। কেরানীগঞ্জের আগের কারখানার সকল বৈধ অনুমোদনের কাগজপত্র ছিল। কিন্তু তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে অবস্থিত আমাদের এই নতুন কারখানার বৈধ অনুমোদনের জন্য আমরা এখনও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন প্রক্রিয়া করিনি।
এ বিষয়ে বিস্তারিত জানতে, জেনেরিক এগ্রো’র এমডির সাথে মুঠোফোনে যোগাযোগ হলে তিনি, নিজের ক্ষমতার জোর দেখান এবং সাংবাদিকদের সাথে অসৌজন্য মূলক আচরণ করেন এবং তাদের কর্মস্থল থেকে অব্যাহতি দেওয়ার হুমকি প্রদান করেন।