শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
কুমিল্লার দেবীদ্বার উপজেলার এক তরুণীকে প্রলোভন দেখিয়ে ঢাকায় আনার ঘটনায় গাজীপুরের কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া এলাকায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে এলাকাবাসী ৯৯৯–এ ফোন করলে, দক্ষিণখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার ও অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে নেয়।
ভুক্তভোগী তরুণীর অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি বিয়ের কথাবার্তা বলে তাকে ঢাকায় আনে এবং সন্দেহজনকভাবে বাসা ভাড়া নেওয়ার চেষ্টা করছিল। এ সময় তার আচরণে অসঙ্গতি দেখে তরুণী আতঙ্কিত হয়,বাসার ভাড়াটিয়ারা ৯৯৯ নম্বরে ফোন করেন।
পরে দক্ষিণখান থানার এসআই পলাশ ও সঙ্গীয় ফোর্স এসে দু’জনকে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগীর পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, আটক ব্যক্তির পরিচয় ও পূর্ব ইতিহাস যাচাই করতে পুলিশ ইতোমধ্যে সংশ্লিষ্ট এলাকার সঙ্গে যোগাযোগ শুরু করেছে। তিনি পূর্বে বিবাহিত কি না, কিংবা অন্য কোনো প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না—তাও তদন্তসাপেক্ষ।
পুলিশ বলছে, অভিযোগের সত্যতা যাচাই বাছাই ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার গভীরে যেতে কাজ করছে তদন্তকারী কর্মকর্তারা।
এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। তদন্ত শেষে পরবর্তী সংখ্যায় বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।