শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে চট্টগ্রামে শোকরানা সিজদা, আনন্দ ও মিষ্টি বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোন ও ছাত্রজনতা।
রায় ঘোষণার পর সোমবার বিকেলে নগরীর দুই নম্বর গেটে আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ করতে দেখা যায় ছাত্রজনতা ও এনসিপি নেতাকর্মীদের। এসময় উল্লাস প্রকাশের পাশাপাশি ভারতে পলাতক শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকরের দাবী জানান তারা চট্টগ্রাম মহানগর সমন্বয়কারী সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয়
সেইসাথে শুধু রায় নয়, হাসিনাসহ সকল আওয়ামী সন্ত্রাসী নেতার ফাঁসি কার্যকর দেখতে এবং দল হিসেবে সন্ত্রাসী গণহত্যাকারী দল আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর আহ্ববায়ক ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন। এতে আরও বক্তব্য রাখেন যুগ্ম সমন্বয়কারী মীর শোয়াইব, রাফসান জানি, সদস্য আশিক,মোহাম্মদ এমদাদুল হক সহ জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় যুবশক্তির নেতাকর্মী ও ছাত্রজনতা।
এর আগে দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদন্ডাদেশ দেন আদালত।
এছাড়া মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি থেকে রাজসাক্ষী বনে যাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল