শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সোহাগ জোয়াদ্দার :
০২ নভেম্বর, ২০২৫ তারিখ বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)’র ড. হাবিবুর রহমান অডিটরিয়ামে ই-রিটার্ন দাখিল সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) জনাব এস এম মাহবুব আলম এর সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে সেশন পরিচালনা করেন জনাব মো: মোস্তফা নুরুল ইসলাম, প্রোগ্রামার, ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট, এনবিআর এবং জনাব এ. কে. এম আহসান হাবিব, সহকারী প্রোগ্রামার, ট্যাক্স জোন-২, ঢাকা। দিনব্যাপী অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে পেট্রোবাংলার সর্বস্তরের ৮৬ জন কর্মচারী অংশগ্রহণ করেন।