শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
মোঃ আব্দুল বারী :
গাজীপুর মহানগরের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের জনপ্রিয় নেত্রী, সাবেক কাউন্সিলর বিনু বারেক ওয়ার্ডবাসীর কাছে এক আস্থা ও ভরসার প্রতীক।
বিনু বারেক আগামী আসন্ন প্রতিযোগিতামূলক সিটি কর্পোরেশন নির্বাচনে মহিলা কাউন্সিলর হিসেবে পুনরায় জনগণের ম্যান্ডেট প্রত্যাশী। বিনু বারেক, গাজীপুর সিটি কর্পোরেশনের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের জনগণের সুখে-দুখে আপদে-বিপদে সর্বদা পাশে থাকা এক লৌহমানবীর নাম।
জনগণের পাশে থাকার প্রতিদানস্বরূপ ২০১৮ সালে ব্যাপক প্রতিদ্বন্দিতার মাঝে মহিলা কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন এবং সফলভাবে পাঁচ বছর নিজের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন। কিন্তু, ২০২৩ সালের সিটি নির্বাচনে ব্যাপক দলীয়করণের কারণে আত্মত্যাগী ও নিবেদিতপ্রাণ নেত্রী বিনু বারেক নির্বাচিত হতে পারেননি।
৫ই আগস্ট সরকার পতনের পর, দেশের সকল পর্যায়ে অন্তর্বর্তী সরকারের ব্যাপক সংস্কারের কারণে আসন্ন সকল পর্যায়ের নির্বাচন হবে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে এবং ব্যাপক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তাই আত্মপ্রত্যয়ী ও জনগণের জন্য আত্ম-উৎসর্গকারী নেত্রী বিনু বারেক জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হতে দৃঢ় প্রতিজ্ঞ। এরি ধারাবাহিকতায়, জনগণমুখী ও জনবান্ধব বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বিনু বারেক প্রানের বাংলাদেশের প্রতিনিধিকে জানান, বর্তমান অন্তর্বর্তী সরকার তার সংস্কারের মাধ্যমে জনগণমুখি সরকার গঠনের কাজ জোর কদমে চালিয়ে যাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হবে পূর্ণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং এ নির্বাচনে জনগণের ম্যান্ডেট প্রাপ্তিতে এ আত্মপ্রত্যয়ী নেত্রী শতভাগ আশাবাদী।