1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

কুয়েটে নবগঠিত নিরাপত্তা কমিটির সাথে নিরাপত্তা গার্ডদের মতবিনিময়

মিহির, বিশেষ প্রতিনিধি খুলনা
  • Update Time : Sunday, October 19, 2025,
  • 74 Time View

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) নবগঠিত নিরাপত্তা
কমিটির সাথে নিরাপত্তা গার্ডদের (রাজস্ব) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার উদ্যেগে ১৮ অক্টোবর শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কমিটির সভাপতি ডেপুটি রেজিস্ট্রার মোঃ মঈনুল হক সহ নবগঠিত কমিটির সকল সদস্যবৃন্দ। সভার শুরুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তার কাজে নিয়োজিত গার্ডদের দায়িত্ব পালনে বিদ্যমান সমস্যা ও সীমাবদ্ধতা সম্পর্কে অবহিত হন। এসময় সংশ্লিষ্ট গার্ডরা তাদের দায়িত্ব পালনে নিরাপত্তা সরঞ্জাম সরবরাহ ও প্রাসঙ্গিক সমস্যার বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলে নিরাপত্তা কমিটির সভাপতি সেসব সমস্যা সমাধানে ভাইস-চ্যান্সেলর মহোদয়ের সাথে আলাপ
করে সমস্যা সমাধানের আশ্বাস দেন। মতবিনিময় সভা সঞ্চালনা করেন নিরাপত্তা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা মোঃ সাদেক হোসেন প্রামানিক। সভায় বিশ্ববিদ্যালয় পরিবারের নিরাপত্তা এবং সম্পদ ও স্থাপনা রক্ষায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে নিরাপত্তা গার্ডদের প্রতি নিরাপত্তা কমিটি আহ্বান জানান

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ