1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন।

লৌহজংয়ে দৈনিক কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শেখ মোঃ লিখন
  • Update Time : Friday, October 17, 2025,
  • 94 Time View

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দৈনিক কালবেলা পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার হলদিয়া বাজারে বিক্রমপুর প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিক্রমপুর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালবেলা-এর লৌহজং প্রতিনিধি মো. মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিক্রমপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অলক কুমার মিত্র, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান টুটুল, দৈনিক সমকালের লৌহজং প্রতিনিধি মিজানুর রহমান ঝিলু, সাংবাদিক মো. শওকত হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিক্রমপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, দৈনিক আমার দেশ পত্রিকার লৌহজং প্রতিনিধি ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু নাসের লিমন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাকিব,মুন্সীগঞ্জের কাগজ-এর প্রতিনিধি মো. সোহেল রানা, সভ্যতার আলো-এর প্রতিনিধি মো. শহিদ সুরুজ।

এছাড়াও অনুষ্ঠানে লৌহজং উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ফৌজি হাসান খান রিকু, স্বপন বেপারীসহ স্থানীয় বিশিষ্টজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দেশ ও সমাজের কল্যাণে সাংবাদিকদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সম্পন্ন হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ