1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুর প্রেসক্লাবে হেযবুত তওহীদের রাষ্ট্র গঠনে গোলটেবিল বৈঠক ও শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মনির হোসেন চৌধুরী :
  • Update Time : Wednesday, October 15, 2025,
  • 82 Time View

 

লক্ষ্মীপুরে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রগঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুর জেলা হেযবুত তওহীদের পক্ষ থেকে শনিবার (০৪ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবে এই আয়োজন করা হয়।

লক্ষ্মীপুর জেলা সভাপতি শাহাদাৎ হোসেন আনন্দের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনটির কুমিল্লা আঞ্চলিক আমির সাইফুল ইসলাম। এসময় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক উপ-সম্পাদক রাকিব আল হাসান। তিনি সংগঠনটির সর্বোচ্চ নেতা হোসাইন মোহাম্মদ সেলিমের রচিত ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ গ্রন্থের আলোকে গণমাধ্যম ও বাক-স্বাধীনতার বিষয়টি তুলে ধরেন।

রাকিব আল হাসান বলেন- ‘‘একমাত্র ইসলামই প্রকৃত বাক স্বাধীনতার দিতে পারবে। মানুষের বাক-স্বাধীনতা, মুক্তগণমাধ্যম, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তাসহ একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নেই। গত ৫৩ বছরে ১৭ বার সংবিধানে সংশোধনী আনা হয়েছে, বহু নির্বাচন হয়েছে, নতুন নতুন আইনও প্রণয়ন করা হয়েছে, কিন্তু জাতির একটা সঙ্কটেরও টেকসই সমাধান হয়নি। মূলত মানবরচিত জীবনব্যবস্থা দিয়ে কোনো ব্যক্তি বা দল যতই চেষ্টা করুক সকল প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য।”

তিনি আরও বলেন, ‘‘ব্রিটিশ ঔপনিবেশিক যুগের প্রবর্তিত বিধি-বিধান ও সিস্টেমেই আমাদের দেশ চলছে, আর সময়ের সাথে পাল্লা দিয়ে অন্যায়, অবিচার, অশান্তি বেড়ে চলেছে। যুগের পর যুগ আমরা মানবরচিত বিধানের মাশুল দিচ্ছি। অন্যদিকে আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা প্রতিষ্ঠা করে রসুল (সা.) এমন নিরাপদ সমাজ গঠন করেছিলেন যে, একা একজন নারী রাতের অন্ধকারে নির্ভয়ে শত শত মাইল পথ হেঁটে যেত। মানুষ ঘরের দরজা খুলে ঘুমাতে পারত। স্বর্ণের দোকান খোলা রেখে মসজিদে যেত। আদালতে মাসের পর মাস অপরাধ-সংক্রান্ত মামলা আসত না। সেই শান্তিপূর্ণ জীবনব্যববস্থার আধুনিক রুপ তুলে ধরা হয়েছে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ গ্রন্থে।’’ তিনি সাংবাদিকদের কাছে এই গ্রন্থের বিষয়গুলি লেখনীর মাধ্যমে জাতির সামনে তুলে ধরার অনুরোধ রাখেন।

বৈঠকে আরো আলোচনা রাখেন, হেযবুত তওহীদের চাঁদপুর জেলা সভাপতি হোসনে মোবারক আজাদ লক্ষ্মীপুর জেলা সাধারণ সম্পাদক আরমান হোসেন শাকিল, জেলার নারী সম্পাদক শারমিন আক্তার সহ আরও অনেকে।

হেযবুত তওহীদের বক্তব্য উপস্থাপন শেষে মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ তাদের মতামত ব্যক্ত করেন। এসময় বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি রাকিব হোসাইন রনি, আর টিভির জেলা প্রতিনিধি পলাশ স জেলা প্রতিনিধি সোহেল মাহামুদ মিলন, দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, খবরের কাগজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, ঢাকা পোষ্টের জেলা প্রতিনিধি হাসান মাহামুদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রায় অর্ধশত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ