1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন

ঢাকায় বেসরকারি শিক্ষকদের উপর পুলিশ হামলা ও ২০% বাড়ি ভাড়া দাবিতে মানববন্ধন

রাজিব হোসেন
  • Update Time : Tuesday, October 14, 2025,
  • 99 Time View

বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের ২০% বাড়ি ভাড়া‌ সহ ৩ দফা দাবিতে গত ১২ অক্টোবর ঢাকা প্রেসক্লাবে শিক্ষক সমাবেশে পুলিশবাহিনী কর্তৃক ন্যাক্কার জনক হামলার প্রতিবাদে সারা দেশের ন্যায় বাগেরহাটের শরণখোলায় উপজেলা শিক্ষক সমিতির ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতিও রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নান্না মিয়া সভাপতিত্বে ও তাফালবাড়ি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক উপজেলা প্রেসক্লাবের সভাপতি আ: মালেকের রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, সরকারি অধ্যাপক ফারুক আহমেদ, প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর আবুল কালাম, শিক্ষক সমিতির সাবেক কোষাধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, সিনিয়র শিক্ষক মাওলানা মনিরুজ্জামান, মো: বেলাল হোসেন, মো: আল আমিন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ডিএন কারিগরি কলেজের শিক্ষক শামীম হাসান সুজন, সিনিয়র শিক্ষক মো: আবিদুর রহমান, মোঃ: আবুল হোসেন ও এটিএম কামাল হোসেন।

সভায় বক্তারা মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে অবিলম্বে ২০% বাড়ি ভাড়া ও‌ মানসম্মত মেডিকেল ভাতা সহ ৩ দফা কার্যকর এবং যে সকল আইন শৃঙ্খলা বাহিনী সম্মানিত শিক্ষকদের উপর অমানুষিক নির্যাতন করেছে তার শাস্তি দাবি জানিয়েছেন। অন্যথায় দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ