মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পেলেন রবিউল আলম রাজু বিশেষ অভিযানে সাভারে ৩ ছিনতাইকারী-ডাকাত সদস্য গ্রেফতার, আদালতে প্রেরণ মনোহরদীতে ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত লাশ মনোহরদীতে,জমির জবর দখলের জেরে, বোনের প্রাপ্য জমি পাওয়ার লক্ষ্যে ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, নীলফামারী ডোমার বীজ আলু খামারে ২শ একর জমিতে ধৈইঞ্চা চাষ, নীলফামারী ডোমার বিএডিসিতে নতুন সম্ভাবনা ২১১ একর জমিতে আউশ ধানের চারা রোপন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপি নিকলীতে ৫২ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, স্বামী-সন্তান পলাতক পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অস্থির লৌহজং, দুর্ভোগে জনজীবন বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন কোয়ান্টামের আয়োজনে আট শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা পুলিশের সিভিলিয়ান কর্মচারী শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বিএনপি’র পরিচয়ে বেলাল হোসেন ও হাসিনা শিরিনের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বোম্বাই মরিচ চাষে আগ্রহ বাড়ছে বরিশালের চাষিদের কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধ”র্ষ”ন চেষ্টার অভিযোগে যুবক আটক। মিরপুরে সিগারেট চোরাই কারবারি কামালের পক্ষে ছাত্রদল পরিচয়ে সজীবের হুমকিতে ভুক্তভোগীর থানায় সাধারণ ডায়েরি রক্তে রাঙা সীমান্তে লাগাতার হত্যাকাণ্ড ও জোরপূর্বক ‘পুশ-ইনে নীরব বাংলাদেশ বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট, এনআইডি জালিয়াতি করে সম্পদের পাহাড় গড়েছে বাবুল জনরায়ের জয়: ঘাগড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের প্রশাসনিক ক্ষমতা পুনর্বহাল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ। গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারের নানা উদ্যোগ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে সেচ পাম্প স্থাপন ও ড্রেন পরিষ্কার কার্যক্রমে কাউন্সিলর পদপ্রার্থী শাহীন আহমদ রিজভী হোয়াইক্যংয়ের কথিত ঠিকাদার শীর্ষ মাদক ব্যবসায়ী যুবদল নেতা ফরিদ ও মৎস্যজীবি দল নেতা আজম ইয়াবাসহ আটক খুলনায় দৌলতপুর ওজোপাডিকো মসজিদে ফজরের নামাজের সময় গুলি, আহত ১ মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা মাঠে ও অফিসে রুকুনোজ্জামান রোকন: জনসেবায় মসিক প্রশাসকের নতুন দৃষ্টান্ত ফুটবল বিশ্বকাপের জমকালো আসরত নিজের পোশাকে লাল-সবুজ পতাকা আর বাংলার বাঘ রয়েল বেঙ্গল টাইগারের ছবি দেখাইয়া বিশ্বদরবারো বাংলাদেশ রিপ্রেজেন্ট করলো এবং বিশ্ববাসীর নজড় কাড়লো সিলেটি ফুয়া সঞ্জয় ।
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

টঙ্গীর তৈরী পোশাক শিল্প এলাকায় কমিউনিটি ও যুবা ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের বৈঠক

সামছুদ্দিন জুয়েল / ৫৬ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

ট্রেড ইউনিয়ন, জনসমষ্টি, মালিকপক্ষ ও সরকার মিলে সমন্বিতভাবে পরিবেশগত ও সামাজিক মানদণ্ড নিশ্চিত করার আহ্বান
টঙ্গীর তৈরী পোশাকশিল্প এলাকায় পরিবেশগত ও সামাজিক মানদণ্ড নিশ্চিতকরণে বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ-বিলস এর উদ্যোগে এবং কানাডা ফান্ড ফর লোকাল ইনিশিয়েটিভ (সিএফএলআই) এর সহায়তায় যুবা ট্রেড ইউনিয়ন সংগঠক ও স্থানীয় কমিউনিটি প্রতিনিধিদের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক ১১ অক্টোবর, ২০২৫, শনিবার সকালে পৌরসভা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন বিলস উপদেষ্টা পরিষদ সদস্য ও জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ এর সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশন কর্মকর্তা আব্দুল বাতেন, বর্জ্য ব্যবস্থাপনা সুপারভাইজার নাসির ইসলাম শাওন, তৈরী পোশাক শিল্পের নিয়োগকারী শাহনূর আলম, আইনজীবি জেবুন্নেসা চুমকি, খইলকুর মসজিদের ইমাম আব্দুস সালাম, স্কুল শিক্ষক রানী আক্তার, উদ্যোক্তা মৌসুমী কবির, স্কুল শিক্ষক মাহবুব রশীদ ও বদিউজ্জামান, তৃতীয় লিঙ্গ প্রতিনিধি অরোভি, কমিউনিটি লিডার আতাউর রহমান, গাছা সাংবাদিক ক্লাবের সভাপতি, সিনিয়র সাংবাদিক সামছুদ্দিন জুয়েল, টিভি সাংবাদিক ফয়জুল ইসলাম আরিফ, সমাজকর্মী তানজিলুর রহমান সৌমিক, সাংবাদিক অলিদুর রহমান অলি, প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন গ্রীন সোশাল নেটওয়ার্কের ট্রেড ইউনিয়ন সংগঠক সখিনা আক্তার। টঙ্গী এলাকায় তৈরী পোশাক শিল্পের কারণে সৃষ্ট পরিবেশ ও জলবায়ূ বিষয়ক সমস্যাগুলো তুলে ধরেন বিলস উপ-পরিচালক ও প্রকল্প সমন্বয়কারী মোঃ ইউসুফ আল-মামুন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কারখানার বর্জ্যের কারণে পানিতে জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনা সঠিক ও সমন্বিত না হওয়ার কারণে মানুষের দুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে। জলাবদ্ধতার কারণে কাজে যেতে সমস্যা হচ্ছে, শিক্ষাজীবন ব্যহত হচ্ছে। তারা জোর দিয়ে বলেন, এলাকায় ছাদে বৃক্ষরোপন করলে সবুজায়ন বৃদ্ধি পাবে। তারা শিশু-কিশোরদের বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে প্রশিক্ষিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। এলাকাভিত্তিক দল বা কমিটি গঠন করে কার্যক্রম এগিয়ে নিতে আহবান জানান।

এ ছাড়াও স্কুলভিত্তিক বৃক্ষরোপন কর্মসুচি চালু করার পাশাপাশি ঘরের নারীদের সচেতন করার মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনায় দ্রুত অগ্রগতি সম্ভব বলে তারা উল্লেখ করেন। তুরাগ নদীকে দূষণমুক্ত করতে জরুরীভাবে উদ্যোগ নেয়া এবং একই সাথে ড্রেন পরিস্কারে সমন্বিতভাবে উদ্যোগ নেয়ার ওপরও জোর দেন তারা।
বক্তারা উল্লেখ করেন, জলবায়ূ পরিবর্তন প্রতিরোধ কারও একার কাজ নয়, এটি সম্মিলিতভাবে করতে হবে। অন্যের সমালোচনা না করে নিজেদের কাজে উদ্যোগী হতে হবে। মহাসড়কের পাশে রাস্তায় বৃক্ষরোপনের উদ্যোগ নেয়া প্রয়োজন এবং এ কাজে সকলকে যুক্ত করতে হবে। মানুষের মনস্তাত্বিক সমস্যা হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ না নেওয়ায়। এ ব্যাপারে তাদের সচেতন করতে হবে। কার্যকরভাবে সকলকে এগিয়ে আসতে হবে। তারা বলেন, রাস্তা নির্মাণ সংক্রান্ত সমস্যাগুলো ঠিকাদার ও পৌরসভার সাথে যৌথভাবে আলোচনা করতে হবে। টঙ্গী এলাকার বস্তি এলাকায় পথনাটকের মাধ্যমে সচেতনতা জোরদার করতে হবে। তারা আরও উল্লেখ করেন, কমিউনিটি পর্যায়ে সকল পক্ষকে নিয়ে সচেতনতামূলক উদ্যোগ নেয়া প্রয়োজন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকায় কমিটি গঠন করা যেতে পারে। বক্তারা মসজিদ, হাসপাতাল সহ বিভিন্ন জনবহুল এলাকায় প্রচারনা চালানো এবং একই সাথে ব্র্যান্ডগুলোকে এ বিষয়ে সচেতন করলে কারখানায় পরিবেশ উন্নয়নে মালিকপক্ষ বাধ্য হবে বলে উল্লেখ করেন।

বর্জ্য ব্যবস্থাপনা সুপারভাইজার নাসির ইসলাম শাওন বলেন, টঙ্গীতে বর্জ্য ব্যবস্থাপনার জন্য শিগগীরই বিন বিতরণ করা হবে। বর্জ্য ফেলার জন্য ভূমি অধিগ্রহণের কাজ চলছে।
সিটি কর্পোরেশন কর্মকর্তা আব্দুল বাতেন আব্দুল বাতেন বলেন, কল কারখানা অধিপ্তর যদি তাদের অবস্থান থেকে কারখানাগুলোকে সঠিক দিক নির্দেশনা দিলে এবং সঠিকভাবে মনিটরিং করে তাহলে পরিবেশগত সমস্যা কমে আসবে। এ ক্ষেত্রে ভ্রাম্যমান আদালতও করা যেতে পারে। বর্জ্য বিন কার্যকর করতে সকলের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। এ বিষয়ে প্রয়োজনে মসজিদে নিয়মিত লিফলেট বিতরণ করতে হবে।

নইমুল আহসান জুয়েল বলেন, কমিউনিটির মধ্যে যদি নেতৃবৃন্দ সঠিক নির্দেশনা দিতে পারেন তবে পরিবেশ উন্নয়নে তা সহায়ক হবে। এ ক্ষেত্রে ট্রেড ইউনিয়ন ও কমিউনিটি নেতৃবৃন্দ একত্রে কাজ করতে পারেন। ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে বিষয়টি এগিয়ে নিতে হবে। টঙ্গীকে সবুজায়নের লক্ষ্যে যে সমস্ত ট্রেড ইউনিয়ন কমিটি আছে তাদের সাথে কমিউনিটি নেতৃবৃন্দের সমন্বয় করে প্রধান কাজগুলো এগিয়ে নিতে হবে। সেই সাথে প্রশাসনের কাছে স্মারকলিপিও প্রদান করতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় ও জাতীয় মিডিয়ার সাংবাদিক, আইনজীবি, ব্যবসায়ী, ধর্মীয় নেতৃবৃন্দ, বাড়ির মালিক, পরিচ্ছন্নতাকর্মীসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *