1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

রায়পুরে এক বিএনপি নেতার বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

Reporter Name
  • Update Time : Friday, October 3, 2025,
  • 99 Time View

 

আব্দুল্লাহ আল মামুন:

লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভার ১নং ওয়ার্ডের পূর্বলাচ গ্রামের জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের অভিযোগ উঠেছে।

অভিযোগে জানা যায়, পৌর ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার পাটওয়ারীর নেতৃত্বে একই ওয়ার্ডের বাসিন্দা হুমায়ুন পাটোয়ারীর জমিতে কাজ করতে বাঁধা দেন এবং কাজের অনুমতির শর্তে ২ লাখ টাকা চাঁদ দাবি করেন।

ভুক্তভোগী হুমায়ুন পাটোয়ারী অভিযোগ করে গণমাধ্যমকর্মীদের বলেন, মানিকের পুল সংলগ্ন ১০ ডিসিম জমি আমি ক্রয় করেছি এবং সব কাগজপত্র বৈধ। এমনকি সালিশি বৈঠকেও আমাদের পক্ষে রায় আসে।

তবুও দেলোয়ার হোসেন পাটোয়ারী ও স্থানীয় আ.লীগ নেতা সাবেক কাউন্সিলর আহসান মাল জমি দাবি করে কাজ করতে বাঁধা দেন এবং মারধর করেন। শুক্রবার সকালে জমিতে কাজ করতে গেলে তিনি ও তার অন্তত আটজন আত্মীয় -স্বজন হামলার শিকার হয়েছেন ।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় দেলোয়ার হোসেনের নেতৃত্বে তার বোনসহ কয়েকজন হুমায়ুন পাটোয়ারীর পরিবারকে মারধর ও অশ্লীল ভাষায় গালমন্দ করেন।

এবিষয়ে অভিযোগ প্রসঙ্গে দেলোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে আনীত চাঁদা দাবি ও মারধরের অভিযোগ অস্বীকার করেন। তবে তিনি জমিতে বাঁধা দেওয়ার কথা স্বীকার করেন।

এদিকে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দীন ভূঁইয়া বলেন, জমি নিয়ে দুই পক্ষের বিরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চাঁদাবাজি বা মারধরের বিষয়ে থানায় লিখিত অভিযোগ পেলে সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ