1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

মাদারগঞ্জে কৃষকের গোয়াল ঘরে আগুন দেওয়ার অভিযোগ

Reporter Name
  • Update Time : Thursday, October 2, 2025,
  • 108 Time View

 

জামালপুর প্রতিনিধি :

জামালপুরের মাদারগঞ্জে কৃষকের গোয়াল ঘরে আগুন দিয়ে গবাদি পশু পুড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে । ঘটনাটি ঘটেছে ১ অক্টোবর রাত ১২টার দিকে উপজেলার বাগলেরগড় এলাকায়।
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এমন কান্ড ঘটানোর কথা বলেছেন ভূক্তভোগি চটকু মিয়া (৬০)। ন্যাক্কার জনক ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ তুলেছেন একই গ্রামের প্রতিপক্ষ মামরুল মিয়া (৩৫) গংদের বিরুদ্ধে।
কৃষক চটকু মিয়া এবং তার স্ত্রী রহিমা বেগম ((৪০) জানান-মধ্যরাতে আমার ঘরের পাশ দিয়ে দৌড়ে লোকজনের পায়ের শব্দে ঘুম ভাঙ্গে। ঘর থেকে বের হয়েই দেখি আমার গোয়াল ঘরে আগুন। আগুনে তিনটি গরু একটি ছাগল পুড়ে যায়। আরেকটি ছাগল এবং হাঁস-মুরগী ভস্মিভূত হয়। খবর পেয়ে রাতেই ফায়ার সার্ভিস এবং আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।
প্রতিবেশি শাহ আলম (৪৫) এবং আনন্দ মিয়া (১৮) জানান-আগুনের লেলিহান দেখে আমরা ঘর থেকে বের হয়ে মামরুল (৩৫), রফিকুল ইসলাম (৪২) ফারুক (৩০) নাহিদ ইসলাম (১৯) কে দৌড়ে যেতে দেখিছি।
এ ব্যাপারে প্রতিবেশি মামরুল ইসলামকে বাড়িতে পাওয়া যায়নি। অভিযুক্ত রফিকুল ইসলাম (৪২) জানান-ওদের অভিযোগ সত্য নয়। ঘটনার সময় আমি শশুর বাড়িতে ছিলাম।
মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান-রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ