1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

৮ ভরি স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

Reporter Name
  • Update Time : Thursday, September 25, 2025,
  • 116 Time View

 

নুরুল ইসলাম নাহিদ :

গাজীপুরের কালিয়াকৈরে এক ব্যবসায়ীকে কুপিয়ে আট ভরি স্বর্ণালংকার ও টাকা লুট করেছে দুর্বৃত্তরা। আট ভরি স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১৪ লাখ ৫০ হাজার টাকা। গতকাল বুধবার রাত ৯:৪০ থেকে ৯:৪৫ মিনিটের দিকে উপজেলার চাপাইর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীর নাম দুলাল পাল। তিনি কালিয়াকৈর বাজারের ‘গ্রামীণ জুয়েলার্স’-এর মালিক। বর্তমানে তিনি কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন দুলাল পাল। রাত ৯:৪০থেকে ৯:৪৫ দিকে কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের চাপাইর ব্রিজের উত্তর পাশে পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী তাঁর গতিরোধ করে। এ সময় তাঁর কাছে থাকা স্বর্ণালংকার লুটের চেষ্টা করলে তিনি বাধা দেন। তখন ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে আট ভরি স্বর্ণালংকার ও টাকা লুট করে পালিয়ে যায়। দুলাল পালের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা দ্রুত সটকে পড়ে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মান্নান সাহেব বলেন, স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাইয়ের ঘটনায় পুলিশ পাঠানো হয়েছিল। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ