মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ
তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ১৬ জুন (সোমবার) ২০২৫ বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব মনিজা খাতুন মহোদয়ের নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-৪ -এর আওতাধীন এলাকার বিভিন্ন স্পটে অভিযান পরিচালিত হয়। অভিযানে আঞ্জুরা বিল্ডিং, রোড নং-০৪, ব্লক- এফ, বনানী, ঢাকা-১২১৩ এ তিনটি হোটেলে বানিজ্যিক গ্যাস সংযোগ পরিলক্ষিত হওয়ায় রাইজারটি পিডিসি করা হয়।
অপর স্পট টি এন্ড টি মহিলা কলেজের পশ্চিম পাশে পরিত্যাক্ত রাইজারের মাধ্যমে আনুমানিক ১৫০ টি ডাবল চুলায় অবৈধ উপায়ে গ্যাস ব্যবহার পরিলক্ষিত হওয়ায় গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ আনুমানিক ৩২০ ফিট ১ ইঞ্চি প্লাস্টিক টিউবের সার্ভিস লাইন অপসারণ/জব্দ করা হয়েছে। এছাড়া টি এন্ড টি কলোনীস্থ কালভার্টের পাশে পানিহাউজ হোটেলে প্লাস্টিক পাইপের মাধ্যমে আনুমানিক ২০০ টি বাড়িতে হোটেল সহ আবাসিক বাড়িতে আনুমানিক ২০০ টি ডাবল চুলা ও একটি স্টার বার্ণারে গ্যাস ব্যবহার পরিলক্ষিত হওয়ায় অবৈধ পাইপ অপসারণ করা হয়েছে। এছাড়াও, বিভাগীয় প্রকৌশলী সংরক্ষণ বিভাগ-০২, বিটিসিএল কলোনী এর কার্যালয়ের সামনে ও পেছনে আনুমানিক ৫০০ বাড়ির ৫০০টি আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া, ১০০ ফুট সার্ভিস লাইন অপসারণ সহ সোর্স পয়েন্ট হতে কিলিং করা হয়েছে। এ সময়, বিভিন্ন ব্যাসের ৬০৮ ফুট পাইপ, ৩২০ ফুট প্লাস্টিক টিউব, ৩টি রেগুলেটর ও ৩টি লক উইং কক অপসারণ/জব্দ করা হয়েছে।
একই দিন, জনাব হাছিবুর রহমান, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-রুপগঞ্জ -এর আওতাধীন ত্রিশকাহনিয়া, হান্ডিমার্কেট, কাঞ্চন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এলাকার বিভিন্ন স্পটে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে আনুমানিক ২২৭ বাড়ির ৪০৪টি আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময়, বিভিন্ন ব্যাসের ১৬৯ ফুট পাইপ অপসারণ/জব্দ করা হয়েছে।
উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে গত ১৬ জুন, ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ২৫৫টি শিল্প, ২১৭টি বাণিজ্যিক ও ৩৯,৮৭৩টি আবাসিকসহ মোট ৪০,৩৪৫ টি অবৈধ গ্যাস সংযোগ ও ৮৮,২৯৩টি বার্নার বিচ্ছিন্ন সহ উক্ত অভিযানসমূহে ১৭৪ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়।