1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

ঝিনাইদহ সীমান্তের স্বর্ণ চোরা চালানের সময় ৮ টি স্বর্ণের বার উদ্ধার, পালিয়েছে চোরাকারবারী

সৌভিক পোদ্দার
  • Update Time : Saturday, May 31, 2025,
  • 136 Time View

সৌভিক পোদ্দার:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে চোরাচালানকালে ধরা পড়ার আশঙ্কায় প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকার স্বর্ণ ফেলে পালিয়েছে এক চোরাকারবারি। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার পলিয়ানপুর এলাকা থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পলিয়ানপুর পূর্বপাড়া এলাকায় নজরদারি বাড়ানো হয়। মো. আজিজুল নামের এক ব্যক্তির গোডাউনের সামনে একটি মোটরসাইকেল নিয়ে এক সন্দেহভাজনকে থামতে বলা হলে সে দ্রুত পালিয়ে যায়।

পালানোর সময় সে তার মোটরসাইকেল ও কোমরে বাধা অবস্থায় থাকা কস্টেপ মোড়ানো একটি পোটলা ফেলে রেখে যায়। পোটলাটি খুলে দেখা যায়, তাতে ৮টি স্বর্ণবার রয়েছে, যার মোট ওজন ১ কেজি ১৭৭.৭১ গ্রাম।

বিজিবি জানায়, পালিয়ে যাওয়া ব্যক্তি মহেশপুর উপজেলার পলিয়ানপুর গ্রামের আনচান আলীর ছেলে মো. হামিদুল (৩৮)। তিনি পেশায় মোটরসাইকেলচালক হলেও স্বর্ণ চোরাচালানে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

উদ্ধার করা স্বর্ণ ও মোটরসাইকেলসহ জব্দকৃত মালামালের বাজারমূল্য প্রায় ১ কোটি ৬৪ লাখ ৭৬ হাজার ৬০০ টাকা বলে বিজিবি জানিয়েছে।

এ ঘটনায় মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি উদ্ধারকৃত স্বর্ণ আদালতের নির্দেশে জেলা কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

বিজিবির কর্মকর্তারা আরও জানান, ঘটনার সময় এলাকায় বৃষ্টিপাত চলছিল, যা চোরাকারবারির পালিয়ে যাওয়ার সুযোগ সহজ করে দেয়। তবে তার শনাক্তকরণ ও গ্রেতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ