1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন

খুনিদের বিচার না করে নির্বাচন দিলে খুনিদের দোসর ও দালালরা কোন অবস্থাতেই সুষ্ঠু নির্বাচন করতে দিবে না দিনাজপুরে- মুফতি রেজাউল করিম

মাসুদুর রহমান:
  • Update Time : Thursday, May 29, 2025,
  • 141 Time View

মাসুদুর রহমান:

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ৫ আগস্টের পর আমাদের দেশটাকে সুন্দর দেশ হিসেবে তৈরি করার একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এই সুযোগকে যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে এটা হবে আমাদের জন্য চরম ব্যর্থতা। পরে এই সুযোগ আর পাবো না।

বুধবার (২৮ মে ২০২৫) বিকেল ৪টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর দক্ষিণ জেলা আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার, সংখানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, বিতর্কিত নারী সংস্কার কমিশন বাতিল ও ইসলামভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন দিনাজপুর দক্ষিণ জেলা এই জনসভার আয়োজন করে।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম আরো বলেন, বিগত দিনে এ দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। এই টাকা দিয়ে বেগম পাড়া তৈরি করেছে। দেশের হাজার হাজার মানুষ বিনা অপরাধে জেল খেটেছে। আয়না ঘরে রেখে নির্যাতন করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। এই গুম, খুনের অবশ্যই বিচার হতে হবে।

তিনি বলেন, একটি দল নির্বাচনের দাবি করছেন। খুনিদের বিচার না করে নির্বাচন দিলে খুনিদের দোসর ও দালালরা কোন অবস্থাতেই সুষ্ঠু নির্বাচন করতে দিবে না। তাই আমরা বলেছি আগে খুনিদের বিচার হোক, তারপর নির্বাচন হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর দক্ষিণ জেলা দিনাজপুর দক্ষিণ জেলা আমীরডা. নূর আলম সিদ্দিকের সভাপতিত্বে দিনাজপুর উত্তর জেলা সেক্রেটারি মুফতি মুহাম্মদ খায়রুজ্জামানের সঞ্চালনায় যেন সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মুনতাছির আহমাদ ও ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী।

জনসভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর উত্তর সভাপতি মাওলানা মুহাম্মদ সোহরাব হোসাইন প্রমূখ।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ