1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

যাত্রীবাহী বাসে চাপায় রিক্সা চালক নিহত।

Reporter Name
  • Update Time : Tuesday, May 27, 2025,
  • 235 Time View

মোঃ জাহিদ হোসেন জিমু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী দুই বাসের চাপায় মিলন ব্যাপারি (৩০) নামে এক রিকশা চালক নিহত হয়েছে।

আজ বিকাল দিকে পৌরসভার বোয়ালিয়া এলাকায় চক্ষু হাসপাতালের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিলন ব্যাপারি উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় ফকিরপাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিন ব্যাপারির ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকালে বোয়ালিয়া হতে দুইজন যাত্রী নিয়ে পৌর শহরের দিকে যাচ্ছিলেন রিকশা চালক মিলন। পথিমধ্যে পেকস চক্ষু হাসপাতালের সামনে রংপুর থেকে শেরপুরগামী সিমান্ত এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব ১২-২০৪২) বাস পিছন থেকে রিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশাটি উল্টে গিয়ে যাত্রীসহ চালক মহাসড়কের উপর ছিটকে পড়ে।

এসময় পিছনে থাকা রংপুর থেকে রাজশাহীগামী পথের সাথী বাসটি (ঢাকা মেট্রো-ব ১২-০৪১৩) ওভারটেকিং করতে গিয়ে রিকশা চালক মিলনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিলন ব্যাপারি নিহত হন। পরে আহত দুই যাত্রী গোলাপবাগ মহিলা দাখিল মাদ্রাসার সুপার শামছুল হক ও আশরাফুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ঘাতক বাস দু’টি আটক করে হাইওয়ে থানা নিয়ে আসা হয়েছে। তবে ঘটনার পরপরই ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ