1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

মনোহরদীতে অন্যের বয়স্ক ভাতার টাকা ইউপি সদস্যের পরিবারের পেটে।

মনোহরদী (নরসিংদী)
  • Update Time : Sunday, August 30, 2026,
  • 50 Time View
মনোহরদীতে অন্যের বয়স্ক ভাতার টাকা ইউপি সদস্যের পরিবারের পেটে।
মোঃ তাজুল ইসলাম বাদল।
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর মনোহরদীতে এক ইউপি সদস্যের বিরুদ্ধে স্বামী-স্ত্রীর বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, প্রায় এক বছর ধরে ওই দুই বয়স্ক ব্যক্তির নামে বরাদ্দ করা ভাতার টাকা নিজের স্ত্রী ও ছেলের ব্যবহৃত মোবাইল ব্যাংকিং নম্বরে নিয়ে আসছিলেন চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. হাবিবুর রহমান। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় সমালোচনার সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত হাবিবুর রহমান চন্দনবাড়ি ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
ভুক্তভোগীরা হলেন চন্দনবাড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ির বাসিন্দা মো. আজিজুল হক তালুকদার ও তাঁর স্ত্রী হোসনে আরা বেগম।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় দুই বছর আগে বয়স্ক ভাতা করে দেওয়ার কথা বলে আজিজুল হক তালুকদার ও তাঁর স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের তথ্য নেন ইউপি সদস্য হাবিবুর রহমান। পরে আজিজুল হক বয়স্ক ভাতার বিষয়ে জানতে চাইলে তাঁদের ভাতা হয়নি বলে জানান ওই ইউপি সদস্য।
সম্প্রতি স্থানীয় নারী ইউপি সদস্য ফেরদৌসী বেগম তাঁদের জাতীয় পরিচয়পত্রের তথ্য নিয়ে যাচাই-বাছাই করলে বিষয়টি সামনে আসে। বয়স্ক ভাতার তালিকা যাচাই করে দেখা যায়, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত আজিজুল হক তালুকদার ও তাঁর স্ত্রী হোসনে আরা বেগমের নামে বরাদ্দ করা ভাতার টাকা উত্তোলন করা হয়েছে।
তালিকায় আজিজুল হক তালুকদারের নামে থাকা মোবাইল ব্যাংকিং নম্বরের স্থানে ইউপি সদস্য হাবিবুর রহমানের ছেলে মো. অমিত হাসান অমির নম্বর এবং হোসনে আরা বেগমের নামে থাকা নম্বরের স্থানে হাবিবুর রহমানের স্ত্রী মনোয়ারা মায়ার নম্বর ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতি তিন মাস পরপর প্রত্যেকের নামে ১ হাজার ৯৬১ টাকা করে ওই দুটি নম্বরে পাঠানো হয়েছে। এভাবে এক বছরে দুই ভাতাভোগীর মোট ১৫ হাজার ৬৮৮ টাকা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
এ বিষয়ে বয়স্ক ভাতার তালিকায় আজিজুল হক তালুকদারের নামের পাশে থাকা নম্বরে যোগাযোগ করা হলে অপর প্রান্ত থেকে নিজেকে হাবিবুর রহমানের ছেলে বলে পরিচয় দেন এক ব্যক্তি। বয়স্ক ভাতার বিষয়ে তিনি কিছু জানেন না জানিয়ে তাঁর বাবার সঙ্গে কথা বলতে বলেন।
ভুক্তভোগী মো. আজিজুল হক তালুকদার বলেন, ‘সরল বিশ্বাসে মেম্বারের কাছে জাতীয় পরিচয়পত্র দিয়েছিলাম। তিনি আমার ও আমার স্ত্রীর নামে ভাতার টাকা নিজের ছেলে ও স্ত্রীর নম্বরে তুলে নিয়েছেন। আগে তাঁকে এ বিষয়ে জিজ্ঞেস করলেও তিনি বিষয়টি স্বীকার করেননি। পরে নারী মেম্বারের মাধ্যমে বিষয়টি জানতে পারি। একজন জনপ্রতিনিধির কাছে এমনটা প্রত্যাশা করি না। আমি এ ঘটনার বিচার চাই।’
অভিযোগের বিষয়ে ইউপি সদস্য মো. হাবিবুর রহমান বলেন, ‘আমি এলাকার অনেককেই বয়স্ক ভাতার কার্ড করে দিয়েছি। এর মধ্যে দুটি কার্ডে ভুল করে আমার ছেলে ও স্ত্রীর নামের নম্বর চলে গেছে। কীভাবে এমন হলো, তা আমি বুঝতে পারছি না। এ জন্য তাঁদের কাছে আমি ক্ষমা চেয়েছি।
মনোহরদী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, ‘আমরা ভাতাভোগীদের প্রতিটি নম্বর যাচাই-বাছাই করি। তবে কিছু নম্বর বন্ধ থাকায় সেগুলো যাচাই করা সম্ভব হয়নি। মেম্বারের মাধ্যমে ভাতার টাকা নেওয়ার বিষয়টি আমরা জানতে পেরেছি। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত তিনি ওই টাকা গ্রহণ করেছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ