1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

আত্রাইয়ে নিজ শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাজমুল হক নাহিদ
  • Update Time : Sunday, August 30, 2026,
  • 25 Time View
আত্রাইয়ে নিজ শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:  নওগাঁর আত্রাইয়ে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সাথী (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার ভোরের দিকে উপজেলার শাহাগোলা ইউনিয়নের বড়-রসুলপুর জেলেপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত সাথী বড় রসুলপুর গ্রামের বাসিন্দা প্রবাসী প্রেম কুমারের স্ত্রী।
আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ‘‘রবিবার ভোর সাড়ে ৬টার দিকে সাথী’র শাশুড়ি পানি আনতে বাইরে যান। তখন সাথী’র নাম ধরে ডাকাডাকি করলেও কোনো সারা শব্দ আসেনি। তখন আশেপাশের লোকজনের সহায়তায় দরজা খুললে পরে সবাই ভিতরে গিয়ে দেখতে পায় সাথী মরদেহ ঘরের ফ্যানের সঙ্গে দরজার পর্দার কাপড় পেঁচানো অবস্থায় ঝুলে আছে।’’
তিনি আরও বলেন, ‘‘এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে সাথী এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।’’ #
নাজমুল হক নাহিদ
আত্রাই, নওগাঁ
মোবাইল: ০১৭১৭-৭৯৭৯৩১
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ