1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ

মোঃ জসিম উদ্দিন
  • Update Time : Sunday, August 30, 2026,
  • 27 Time View
সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ
মোঃ জসিম উদ্দিন পঞ্চগড়
শিক্ষার্থীদের ক্যারিয়ারে সফল হওয়ার আগে একজন ভালো ও নৈতিকতাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলা অডিটোরিয়ামে ছাত্রদল উপজেলা ও পৌর শাখা আয়োজিত ২০২৬ সালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্র প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ বলেন, “শুধু ভালো জিপিএ বা ডিগ্রি অর্জন করলেই জীবন সফল হয় না। দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হলে সবার আগে সৎ, দেশপ্রেমিক ও মানবিক গুণসম্পন্ন ভালো মানুষ হতে হবে। তরুণ প্রজন্মই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে, তাই এখন থেকেই নিজেদের সেই যোগ্যতায় গড়ে তুলতে হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল প্রধান রিয়েলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস, পৌর ছাত্রদলের আহবায়ক নাজমুল ইমন প্রমুখ।
পরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
এসময় মামুনুর রশীদ জীবনের সঞ্চালনায় বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, অফিসার ইনচার্জ সোয়েল রানা, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ সহ বোদা উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ