1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

নারায়ণগঞ্জে বন্দুক হাতে নিয়ে ভিডিও ধারণকারী দুই যুবকে গ্রেফতার করেছে পুলিশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • Update Time : Saturday, August 29, 2026,
  • 35 Time View

নারায়ণগঞ্জে বন্দুক হাতে নিয়ে ভিডিও ধারণকারী দুই যুবকে গ্রেফতার করেছে পুলিশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বন্দুক হাতে ভিডিও ধারণকারী দুই তরুণ এর বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে বলে জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বন্দুক হাতে দুই তরুণের ঘুরে বেড়ানো সংক্রান্ত একটি সংবাদ গত শুক্রবার ( ২৮-০৮-২০২৬)  তারিখে সামাজিক যোগাযেগে মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি নারায়ণগঞ্জের সিটি পার্কের বিভিন্ন এলাকায় ধারণ করা হয়েছিল। নারায়ণগঞ্জ জেলার  পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দৃষ্টি গোচর হয় সামাজিক মাধ্যমে। মুহূর্তে পুলিশ সুপার  নির্দেশনায় আইসিটি শাখার একটি টিম ভিডিও কে তৈরি করেছে ও প্রচার করেছে এবং কে কে ছিল তা শনাক্ত করে। ভিডিও বিশ্লেষণ করে দেখা যায় যে, ভিডিওর নির্মাতা মোঃ লিমন তোহা (২২), পিতা- মোঃ শামীম আহম্মেদ, মাতা- লাইজু আক্তার, সাং- বন্দর বাজার, কে কে টাওয়ারের পাশে, মসুরের বাড়ির ভাড়াটিয়া, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ।  বন্দুক হাতে থাকা অপর তরুণের নাম মোঃ ইয়াছিন মোল্লা (২৩), পিতা- মোঃ স্বপন মোল্লা, মাতা- সাথী মল্লিক, সাং- বন্দর ফায়ার সার্ভিসের গলি, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ  মোঃ সাজেদুর রহমান এর নেতৃত্বে একটি অভিযানিক দল গত শুক্রবার (২৮/০৮/২৬) খ্রি. রাত ২২.৩৫ ঘটিকায় ২ নং রেল গেইট এলাকা থেকে তাদের ২ জনকে আটক করে। ধৃত আসামিরা শটগান সাদৃশ্য প্লাস্টিক শটগান এবং এসএমজি সাদৃশ্য প্লাস্টিক এসএমজি নিয়ে মহড়া দিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ এর ৪ ধারায় নিয়মিত মামলা রুজু করে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিনোদনের নামে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি, পথচারী ও শিশুদের ভয় দেখানো এবং সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। খেলনা অস্ত্র হলেও এর মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা গুরুতর অপরাধ। একারণেই তাদের বিরুদ্ধে মামলা রুজু করে নারায়ণগঞ্জ  বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ