1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

রাজধানীর লালবাগ এলাকা হতে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি মো: মাহফুজুর রহমান লিমন (৩৯)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

মো : সাইফুল্লাহ
  • Update Time : Friday, August 28, 2026,
  • 31 Time View
রাজধানীর লালবাগ এলাকা হতে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি মো: মাহফুজুর রহমান লিমন (৩৯)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।
মো : সাইফুল্লাহ সিনিয়র ক্রাইম রিপোর্টার :
১। দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই পেশাদারিত্ব, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। সন্ত্রাস, হত্যা, মাদক ও সংঘবদ্ধ অপরাধ দমনে র‌্যাবের নিরবচ্ছিন্ন অভিযান জনমনে আস্থা ও নিরাপত্তাবোধ সৃষ্টি করেছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০ রাজধানীর গেন্ডারিয়া থানা এলাকায় সংঘটিত হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি মাহফুজুর রহমান লিমন (৩৯)’কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
২।  ভিকটিম নারায়ণগঞ্জে গার্মেন্টস ব্যবসা পরিচালনার সময় আসামি মাহফুজুর রহমান লিমন (৩৯) ও মেহেদী হাসান রুবেলের সঙ্গে ব্যবসায়িকভাবে সম্পৃক্ত ছিল। এ সময় আসামিরা ভিকটিমের মেয়েকে বিয়ের প্রস্তাবসহ বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিতে থাকে। এতে ভিকটিম ও তার মেয়ে সম্মতি না থাকায় আসামিরা তাদের হয়রানি ও হুমকি প্রদান করে। পরবর্তীতে গত ১৭/০৬/২০২৬ তারিখে লোহারপুল মোড়ে ভিকটিম’কে চাকু দেখিয়ে মারধর করে জোরপূর্বক নিয়ে যায় এবং গুরুতরভাবে আহত করে। একপর্যায়ে তাকে ভয়ভীতি দেখিয়ে কয়েকটি কাগজে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
৩। উক্ত ঘটনায় ভিকটিম বাদী হয়ে ডিএমপি, ঢাকার গেন্ডারিয়া থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন যার মামলা নং- ০২, তারিখ- ০৩/০৭/২০২৬ খ্রি., ধারা- ৩০৭/৩২৩/৩২৫/৩২৬/৩২৬অ/৩৫৪/৫০৬/৩৪ পেনাল কোড, ১৮৬০। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারি জোরদার করে।
৪। আধুনিক তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিএসসি লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গতকাল ২৭/০৮/২০২৬ তারিখ রাত অনুমান ২১.৩০ ঘটিকায় ডিএমপি ঢাকার লালবাগ থানাধীন এতিমখানা মোড় এলাকা থেকে বর্ণিত হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো: মাহফুজুর রহমান লিমন (৩৯), পিতা- আব্দুল করিম তোতা মিয়া, সাং- নুরবাগ মসজিদ গলি, পাগলা দেলপাড়া, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করে।
৫। গ্রেফতারকৃত আসামি’কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ