1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সাভারে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ মদনে ইউএনওর নেতৃত্বে হাসপাতাল আঙিনায় পরিচ্ছন্নতা অভিযান গাজীপুরে মাদকের অভয়ারণ্য টঙ্গী মাজার বস্তিতে পুলিশের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক ঘর। খুলনায় অর্থাভাবে চিকিৎসা থমকে যাওয়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌসের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তার চিকিৎসায় গঠিত হচ্ছে মেডিকেল বোর্ড। জরুরী বিজ্ঞপ্তি: আগামীকাল ১লা সেপ্টেম্বর, ২০২৬ ইং রোজ মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা দেশব্যাপী বিশেষ নির্দেশনা: পাটগ্রাম থানায় নবাগত ওসি সাইফুল ইসলামের যোগদান মোটরসাইকেল সং/ঘ/র্ষে দুই যুবকের মৃ/ত্যু। মুন্সীগঞ্জের অতি আলোচিত গোয়ালীমান্দ্রা সংলগ্ন এলাকা হতে ডিবি পুলিশ  ৩০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার প্রতি বছরের ন্যায় সুন্দরবন ৯০ দিন মাছ সহ সকল ধরনের পাশ বন্ধ ছিল। পহেলা সেপ্টেম্বর ১তারিখ হইতে মাছ কাঁকড়া সহ অন্যান্য পাশ নিতে পারবে জেলেরা। জেলেদের ৯০ দিনের কষ্টের সময় পার করে নতুন করে আবার সুন্দরবনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সবাই। স্কুল ফিডিংয়ে অনিয়ম বরদাশত করা হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

কেশবপুরে জাতীয় মৎস্য পক্ষ শেষ হলো শিশু-কিশোরদের চিত্রাঙ্কনে

ছাদেক হোসেন কেশবপুর (যশোর) প্রতিনিধি:
  • Update Time : Wednesday, August 19, 2026,
  • 66 Time View
‘রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর সমাপনী দিনে যশোরের কেশবপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) কাজী মোঃ মেশকাতুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব কেশবপুরের সভাপতি ওয়াজেদ খান ডবলু, কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হারুনার রশীদ বুলবুল এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা বেগম।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় শিশু-কিশোরদের মধ্যে সচেতনতা তৈরি করা প্রয়োজন। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে মৎস্যসম্পদ ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) কাজী মোঃ মেশকাতুল ইসলাম বলেন, মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন। নদী-খাল, জলাশয় ও প্রাকৃতিক জলাধারের পরিবেশ রক্ষার পাশাপাশি দেশীয় মাছের প্রজনন ও বিচরণক্ষেত্র সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নতুন প্রজন্মকে মৎস্যসম্পদ ও পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
প্রেসক্লাব কেশবপুরের সভাপতি ওয়াজেদ খান ডবলু বলেন, মৎস্যসম্পদ দেশের অর্থনীতি ও মানুষের জীবন-জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মৎস্যসম্পদ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি গণমাধ্যম, শিক্ষক, অভিভাবক ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে।
কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হারুনার রশীদ বুলবুল বলেন, জাতীয় মৎস্য পক্ষের মতো কর্মসূচি আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে মৎস্যসম্পদ সংরক্ষণ, অবৈধভাবে মাছ শিকার বন্ধ এবং জলাশয়ের পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়াতে হবে। শিশু-কিশোরদের অংশগ্রহণ ভবিষ্যতে মৎস্য ও পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস বলেন, মৎস্যসম্পদ দেশের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি অর্থনীতি ও মানুষের জীবিকার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। মৎস্যসম্পদ সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় জনসচেতনতা বাড়াতে জাতীয় মৎস্য পক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আলোচনা শেষে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ক গ্রুপে প্রথম স্থান অর্জন করে আহনাফ ইসলাম অয়ন, দ্বিতীয় শ্রেয়াস কুন্ডু এবং তৃতীয় সাইবা ইসলাম আস্থা।
খ গ্রুপে প্রথম হয় অভ্রতনু দাশ, দ্বিতীয় রুদ্রনীল দাশ এবং তৃতীয় জান্নাতুল ফিরদাউস।
গ গ্রুপে প্রথম হয় রাজদীপ দও, দ্বিতীয় তাহমীদ মুক্তাকী আহনাফ এবং তৃতীয় রাফসানা আফরিন।
পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি প্রাণবন্ত হয়ে ওঠে। এর মধ্য দিয়ে কেশবপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর বিভিন্ন কর্মসূচির সমাপনী পর্ব সম্পন্ন হয়।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ