1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সাভারে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ মদনে ইউএনওর নেতৃত্বে হাসপাতাল আঙিনায় পরিচ্ছন্নতা অভিযান গাজীপুরে মাদকের অভয়ারণ্য টঙ্গী মাজার বস্তিতে পুলিশের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক ঘর। খুলনায় অর্থাভাবে চিকিৎসা থমকে যাওয়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌসের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তার চিকিৎসায় গঠিত হচ্ছে মেডিকেল বোর্ড। জরুরী বিজ্ঞপ্তি: আগামীকাল ১লা সেপ্টেম্বর, ২০২৬ ইং রোজ মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা দেশব্যাপী বিশেষ নির্দেশনা: পাটগ্রাম থানায় নবাগত ওসি সাইফুল ইসলামের যোগদান মোটরসাইকেল সং/ঘ/র্ষে দুই যুবকের মৃ/ত্যু। মুন্সীগঞ্জের অতি আলোচিত গোয়ালীমান্দ্রা সংলগ্ন এলাকা হতে ডিবি পুলিশ  ৩০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার প্রতি বছরের ন্যায় সুন্দরবন ৯০ দিন মাছ সহ সকল ধরনের পাশ বন্ধ ছিল। পহেলা সেপ্টেম্বর ১তারিখ হইতে মাছ কাঁকড়া সহ অন্যান্য পাশ নিতে পারবে জেলেরা। জেলেদের ৯০ দিনের কষ্টের সময় পার করে নতুন করে আবার সুন্দরবনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সবাই। স্কুল ফিডিংয়ে অনিয়ম বরদাশত করা হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

পাইকগাছায় শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ নিয়ে দীর্ঘ আইনি লড়াই সুপ্রিম কোর্টের আদেশে মনিরুজ্জামানকে স্বপদে বহালের নির্দেশ।

এম এম ইস্রাফিল আহমেদ পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
  • Update Time : Monday, August 17, 2026,
  • 45 Time View
খুলনার পাইকগাছা উপজেলার শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ নিয়ে দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান হয়েছে। মহামান্য সুপ্রিম কোর্টের আদেশের পর নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামানকে স্বপদে বহালের জন্য যশোর শিক্ষা বোর্ড বিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।
জানা যায়, বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক মুজিবুর রহমান অবসরে গেলে ম্যানেজিং কমিটি বোর্ডের নির্দেশনা ও প্রচলিত নিয়ম-কানুন অনুসরণ করে ২০১৮ সালের ২২ জানুয়ারি তৎকালীন সভাপতি শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে মনিরুজ্জামানকে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেয়।
তবে তার যোগদানের ক্ষেত্রে বাধা সৃষ্টি হয় বলে অভিযোগ ওঠে। এ অবস্থায় মনিরুজ্জামান ২০১৯ সালে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন, যার নম্বর ৮৩৫৫/২০১৯। মামলার রায় তার পক্ষে গেলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছাত্রলীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জয়াশ্রী রায় এর মাতা অঞ্জলী রানী শীল ক্ষমতার দাপট দেখিয়ে সুপ্রিম কোর্টে লিভ টু আপিল করেন। মামলাটির নম্বর ৩০২০/২০১৯। শুনানি শেষে সুপ্রিম কোর্ট হাইকোর্টের আদেশ বহাল রাখেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পরবর্তীতে বিষয়টি নিয়ে রিভিউ পিটিশন দায়ের করা হয়, যার নম্বর ১৬১/২০২১। গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে রিভিউ পিটিশনটি শুনানি শেষে খারিজ করে দেন সুপ্রিম কোর্ট। একই সঙ্গে শিক্ষা বোর্ডকে মনিরুজ্জামানকে তার স্বপদে বহালের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।
সুপ্রিম কোর্টের আদেশের পর প্রধান শিক্ষক মনিরুজ্জামান গত ১১ আগস্ট স্বপদে যোগদানের জন্য যশোর শিক্ষা বোর্ডে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ১২ আগস্ট ২০২৬ তারিখে যশোর শিক্ষা বোর্ডের পরিদর্শক মুঃ এনামুল কবীর স্বাক্ষরিত ৬/৩৭২৪/২৫৮ নম্বর স্মারকে শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতিকে মনিরুজ্জামানকে প্রধান শিক্ষক হিসেবে যোগদানের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।
চিঠির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়; মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট ৯টি দপ্তরে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এদিকে, মনিরুজ্জামানকে স্বপদে বহালের শিক্ষা বোর্ডের নির্দেশের খবর পাওয়ার পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জলী রানী শীল বিভিন্ন স্থানে যোগাযোগ ও দৌড়ঝাঁপ শুরু করেছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক দাবি করেছেন। তবে এ বিষয়ে অঞ্জলী রানী শীলের বক্তব্য জানা যায়নি।
দীর্ঘদিন ধরে চলা এ বিরোধের কারণে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও অর্থনৈতিক ক্ষতি হয়েছে কি না, সে বিষয়েও স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। সংশ্লিষ্টরা দ্রুত আদালতের আদেশ ও শিক্ষা বোর্ডের নির্দেশনা বাস্তবায়নের দাবি জানিয়েছে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ