1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সাভারে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ মদনে ইউএনওর নেতৃত্বে হাসপাতাল আঙিনায় পরিচ্ছন্নতা অভিযান গাজীপুরে মাদকের অভয়ারণ্য টঙ্গী মাজার বস্তিতে পুলিশের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক ঘর। খুলনায় অর্থাভাবে চিকিৎসা থমকে যাওয়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌসের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তার চিকিৎসায় গঠিত হচ্ছে মেডিকেল বোর্ড। জরুরী বিজ্ঞপ্তি: আগামীকাল ১লা সেপ্টেম্বর, ২০২৬ ইং রোজ মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা দেশব্যাপী বিশেষ নির্দেশনা: পাটগ্রাম থানায় নবাগত ওসি সাইফুল ইসলামের যোগদান মোটরসাইকেল সং/ঘ/র্ষে দুই যুবকের মৃ/ত্যু। মুন্সীগঞ্জের অতি আলোচিত গোয়ালীমান্দ্রা সংলগ্ন এলাকা হতে ডিবি পুলিশ  ৩০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার প্রতি বছরের ন্যায় সুন্দরবন ৯০ দিন মাছ সহ সকল ধরনের পাশ বন্ধ ছিল। পহেলা সেপ্টেম্বর ১তারিখ হইতে মাছ কাঁকড়া সহ অন্যান্য পাশ নিতে পারবে জেলেরা। জেলেদের ৯০ দিনের কষ্টের সময় পার করে নতুন করে আবার সুন্দরবনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সবাই। স্কুল ফিডিংয়ে অনিয়ম বরদাশত করা হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

এবার নীলফামারীতে ঐতিহাসিক চাঁদ খোসাল মসজিদের দানবাক্সে মিলল সাড়ে ৬ লাখ টাকা

নবিজুল ইসলাম নবীন, নীলফামারী প্রতিনিধি,
  • Update Time : Thursday, July 30, 2026,
  • 112 Time View
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার প্রায় পাঁচশ বছরের পুরোনো ঐতিহাসিক চাঁদ খোসাল মসজিদের দানবাক্স খুলে ৬ লাখ ৬৩ হাজার ৪২৯ টাকা পাওয়া গেছে। এছাড়া গত ছয় মাসে বিভিন্ন দানসামগ্রী বিক্রি করে পাওয়া ৩ লাখ ৪৫ হাজার টাকা যোগ করে মোট ১০ লাখ ৮ হাজার ৪২৯ টাকা মসজিদের ব্যাংক হিসাবে জমা করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) জোহরের নামাজের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. আরিফুর রহমানের উপস্থিতিতে দানবাক্স খোলা হয়। পরে পরিচালনা কমিটির সদস্য ও মুসল্লিদের সহযোগিতায় দানবাক্সের টাকা গণনা করা হয়।
মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, দানবাক্সে পাওয়া নগদ অর্থের পাশাপাশি গত ছয় মাসে মসজিদে দান হিসেবে পাওয়া হাঁস, মুরগি, কবুতর, ছাগল, গরু, স্বর্ণসহ বিভিন্ন সামগ্রী বিক্রি করে ৩ লাখ ৪৫ হাজার টাকা সংগ্রহ করা হয়েছে। সব মিলিয়ে মোট ১০ লাখ ৮ হাজার ৪২৯ টাকা মসজিদের নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়েছে।
চাঁদ খোসাল মসজিদের ক্যাশিয়ার মজনুর রহমান বলেন,জোহরের নামাজের পর সভাপতির উপস্থিতিতে দানবাক্স খুলে মুসল্লিদের সহযোগিতায় টাকা গণনা করা হয়েছে। দানবাক্সে ৬ লাখ ৬৩ হাজার ৪২৯ টাকা পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন দানসামগ্রী বিক্রি করে পাওয়া ৩ লাখ ৪৫ হাজার টাকাসহ মোট ১০ লাখ ৮ হাজার ৪২৯ টাকা মসজিদের ব্যাংক হিসাবে জমা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. আরিফুর রহমান বলেন, দানবাক্স ও অন্যান্য উৎস থেকে প্রাপ্ত সব অর্থ মসজিদের ব্যাংক হিসাবে সংরক্ষণ করা হয়েছে। পরবর্তী সময়ে মসজিদের উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় কাজে এ অর্থ ব্যয় করা হবে।
ঐতিহাসিক চাঁদ খোসাল মসজিদ উত্তরাঞ্চলের অন্যতম প্রাচীন ধর্মীয় স্থাপনা হিসেবে পরিচিত। স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে নামাজ আদায়, মানত ও দান করতে আসেন। প্রতিবছরই মসজিদের দানবাক্সে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ জমা হওয়ায় এটি মানুষের ধর্মীয় আস্থা ও ঐতিহ্যের এক অনন্য নিদর্শন হিসেবে বিবেচিত।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ