1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা

মো এনাম হোসেন- রাঙ্গুনিয়া প্রতিনিধি
  • Update Time : Tuesday, September 1, 2026,
  • 5 Time View
সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা
মো এনাম হোসেন- রাঙ্গুনিয়া প্রতিনিধি
চট্টগ্রাম নগরীর আরবি কনভেনশন সেন্টারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৯ আগস্ট শনিবার সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুর মোহাম্মদ বাহাদুর। অনুষ্ঠান সঞ্চালনা করেন রফিকুল ইসলাম খোকন।
অনুষ্ঠানে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনাদর্শ, মানবিক মূল্যবোধ, শান্তি ও সম্প্রীতির শিক্ষা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, বর্তমান সময়ে সমাজে শান্তি, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের বিকল্প নেই।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সরফভাটা এলাকার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান। সংবর্ধিত ব্যক্তিরা তাদের কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে তরুণ প্রজন্মকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক অধ্যাপক ইউনুস গনি চৌধুরী, অধ্যাপক আজম খান, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, লায়ন শওকত আলী নুর, সাংবাদিক ও পরিবেশকর্মী মোস্তফা ইউছুফ, জাহাঙ্গীর আলম চৌধুরী, আলমগীর চৌধুরী, এম রফিকুল ইসলাম, ডা. আবুল ফজল, কবি ও লেখক করিম চৌধুরী, কাজী এম মমতাজুল ইসলাম, অ্যাডভোকেট মুসলেহ উদ্দীন চৌধুরী শাহিন, অধ্যক্ষ মারফুতুন নুর, ডা. আবুল কালাম, রুবেল মাহমুদ, আবু নঈম, জাবেদ তালুকদার, সুবের বড়ুয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার আরও অনেকে।
বক্তারা বলেন, ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গুণীজনদের সম্মাননা প্রদানের মাধ্যমে সমাজে অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তরুণদের সমাজসেবামূলক কাজে উৎসাহিত করা সম্ভব।
সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির নেতৃবৃন্দ জানান, মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে সংগঠনের পক্ষ থেকে নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক, জনকল্যাণমূলক ও ধর্মীয় কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের অধ্যাপক ড. আনোয়ার হোসেনের পরিচালনায় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ