1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন।

জীবনের শেষ প্রান্তে এসে অসুস্থ শরীর নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন ৮৫ বছর বয়সী মোঃ শামছুর রহমান সরদার।

আশিকুর রহমান 
  • Update Time : Sunday, August 30, 2026,
  • 22 Time View
স্টাফ রিপোর্টার আশিকুর রহমান

 জীবনের শেষ প্রান্তে এসে অসুস্থ শরীর নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন ৮৫ বছর বয়সী মোঃ শামছুর রহমান সরদার। খুলনার কয়রা উপজেলার ৪ নম্বর কয়রা গ্রামের বাসিন্দা এই বৃদ্ধ পেশায় একজন জেলে। দিন আনা দিন খাওয়া পরিবারটির জীবনে দীর্ঘদিন ধরেই অভাব-অনটন লেগে আছে।

বর্তমানে তিনি প্রস্রাবে সংক্রমণজনিত সমস্যায় ভুগছেন। অসুস্থতার কারণে চিকিৎসা নিতে গিয়ে ইতোমধ্যে পরিবারের সামর্থ্যের প্রায় সবটুকুই শেষ হয়ে গেছে। এমনকি প্রয়োজনীয় ওষুধ কেনার সামর্থ্যও তার নেই।
বৃদ্ধ শামছুর রহমানের অসহায়ত্বের খবর পেয়ে সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের অনুসন্ধানী টিম সম্প্রতি তার বাড়িতে গিয়ে খোঁজখবর নেয়। এ সময় তিনি তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ কিনতে সহযোগিতার আবেদন জানান।
তার দুরঅস্থার কথা বিবেচনা করে সংগঠনটির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এক মাসের প্রয়োজনীয় ওষুধ কিনে দেওয়া হয়েছে। এতে কিছুটা স্বস্তি ফিরেছে অসুস্থ বৃদ্ধ ও তার পরিবারের মধ্যে।
সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে বলা হয়েছে, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই তাদের অন্যতম লক্ষ্য। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ এগিয়ে এলে এ ধরনের আরও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হবে।
অসহায় শামছুর রহমানের চিকিৎসা ও মানবিক সহায়তায় আপনিও পাশে দাঁড়াতে পারেন। আপনার সামান্য সহযোগিতাও তার জন্য বড় সহায়তা হতে পারে।
সহযোগিতার জন্য বিকাশ:
০১৯১৬-৫২৭৯৭৯
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ