1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ

সাতক্ষীরা  কালিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্তসহ ৪ গ্রেফতার

শেখ মারুফ হোসেন 
  • Update Time : Sunday, August 30, 2026,
  • 31 Time View
সাতক্ষীরা  কালিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্তসহ ৪ গ্রেফতার
শেখ মারুফ হোসেন
কালিগঞ্জ প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে বিশেষ অভিযানে জিআর মামলার পরোয়ানাভুক্ত দুই আসামিসহ নিয়মিত মামলার আরও দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
 শনিবার (২৯ আগস্ট) পৃথকভাবে গ্রেফতাকৃত চারজনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তারা হলেন জিআর- ১৮১/১১ মামলার পরোয়ানাভুক্ত কালিগঞ্জ উপজেলার বরেয়া গ্রামের মৃত সলেমান সরদারের ছেলে মো. জাহাঙ্গীর হোসেন এবং জিআর-১৪১/২৫ মামলার আসামি দাড়িয়ালা গ্রামের মৃত গফফার গাজীর ছেলে আব্দুর রাশেদ গাজী।
এছাড়াও কালিগঞ্জ থানার মামলা নম্বর-২৭, তারিখ ২৮ জুলাই ২০২৬-এর আসামি সোনাতলা গ্রামের রেজাউল গাজীর ছেলে মেহেদী হাসান গাজী এবং একই গ্রামের মৃত এরশাদ আলী গাজীর ছেলে রেজাউল ইসলাম গাজীকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারের লক্ষ্যে কালিগঞ্জ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার চার আসামির মধ্যে একজনকে সাতক্ষীরা সদর থানা পুলিশের মাধ্যমে এবং অপর তিনজনকে কালিগঞ্জ থানা পুলিশের মাধ্যমে শনিবার (২৯ আগস্ট ) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
কালিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ শেখ শাহিনুর রহমান বলেন মাদক, নিয়মিত মামলা ও পরোয়ানা ভুক্ত আসামী আটক চলমান আছে। থানা এলাকায় চিহৃিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা ধরে ধরে তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ