1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক

নারায়ণগঞ্জ সোনারগাঁও কাঁচপুর হতে আইপিএস এর  পুরাতন ও নতুন  ৯৫  ব্যাটারি  উদ্ধার করেছে পুলিশ গ্রেফতার ৪

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : Sunday, August 30, 2026,
  • 24 Time View

নারায়ণগঞ্জ সোনারগাঁও কাঁচপুর হতে আইপিএস এর  পুরাতন ও নতুন  ৯৫  ব্যাটারি  উদ্ধার করেছে পুলিশ গ্রেফতার ৪

সোনারগাঁও প্রতিনিধি

সিএমপির ডবলমুরিং মডেল থানা পুলিশের অভিযানে চোরাই মালসহ আন্তঃজেলা চোরচক্রের ০৪ (চার) সদস্য গ্রেফতার

মামলার বাদী মো. শামীম হোসেন (২৯) পেশায় একজন ব্যবসায়ী। বাদী বিগত ০৩ বছর যাবৎ হাজী ব্যাটারী হাউস নামীয় দোকানটি সুনামের সঙ্গে পরিচালনা করে আসছিলেন। বাদীর দোকানে বিভিন্ন কোম্পানির আইপিএস, আইপিএসের ব্যাটারী, বিভিন্ন বাস, ট্রাক, জাহাজ ও অটোরিকশার নতুন ও পুরাতন ব্যাটারী রয়েছে। বাদী প্রতিদিন সকাল ৯.০০ ঘটিকায় দোকান খোলেন এবং রাত ১১.০০ ঘটিকায় দোকান বন্ধ করেন। অন্যান্য দিনের ন্যায় বাদী গত ১৯/০৮/২০২৬ তারিখ রাত আনুমানিক ১১.০০ ঘটিকায় তার ব্যবসা প্রতিষ্ঠান হাজী ব্যাটারী হাউস তালাবদ্ধ করে বাসায় চলে যান। পরবর্তীতে বাদীর দোকানের পার্শ্ববর্তী সাউথ ইস্ট ব্যাংক পিএলসির দারোয়ান জনৈক গুলজার (৫০) গত ২০/০৮/২০২৬ তারিখ ভোর আনুমানিক ৫.০০ ঘটিকায় বাদীকে ফোন করে জানান যে, বাদীর দোকানের তালা, শাটার ও গ্লাস ভেঙে দোকানের মালামাল চুরি করে নিয়ে গেছে। বাদী উক্ত সংবাদ পেয়ে তাৎক্ষণিক তার দোকান তথা ঘটনাস্থল ডবলমুরিং মডেল থানাধীন আগ্রাবাদ হাজীপাড়া এক্সেস রোডস্থ হাজী ব্যাটারী হাউসের সামনে এসে দেখতে পান যে, বাদীর দোকানের তালা ও গ্লাস ভাঙা এবং শাটার খোলা অবস্থায় রয়েছে। বাদী দ্রুত দোকানের ভেতরে প্রবেশ করে দেখতে পান যে, দোকানের ভেতরে থাকা বিভিন্ন কোম্পানির নতুন ও পুরাতন মোট ৬৩টি ব্যাটারী এবং ৩২টি আইপিএস, সর্বমোট ১৫,৬০,৫০০/- (পনের লক্ষ ষাট হাজার পাঁচশত) টাকার মালামাল চুরি হয়ে গেছে। উক্ত ঘটনার বিষয়ে বাদী ডবলমুরিং থানায় লিখিত এজাহার দায়ের করেন।

এ প্রেক্ষিতে ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ জনাব শাহীনূর আলম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব আরিফ ফয়সল স্যারের নেতৃত্বে এসআই ইমান হোসাইন, এসআই কাজী আবিদ হোসেন, এসআই তারেকুল ইসলাম, এএসআই কাজী সাইফুল ইসলাম ও এএসআই মেহেদী হাসানের সমন্বয়ে গঠিত চৌকস আভিযানিক টিম প্রায় ১৭০০টি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার একাধিক স্থানে অভিযান পরিচালনা করে।

আভিযানিক টিম ডিএমপির বনানী থানা ও গুলশান মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে গত শুক্রবার ( ২৮/০৮/২০২৬) তারিখ ০৫.৩০ ঘটিকায় বনানী থানাধীন কড়াইল বস্তি এলাকা থেকে ঘটনার সঙ্গে জড়িত আসামি মো. ফরিদ (২৭), পুলিশ গ্রেফতার করে। আসামি মোঃ ফরিদ  পিতা- মৃত মো. ফরাজ উদ্দিন, মাতা- রাশেদা বেগম, সাং- ওলাকান্দিয়া, ফাঞ্জুর ভাঙ্গা,।আসামি ফরাজ উদ্দিনের বাড়ি, মসজিদের পাশের বাড়ি, থানা- শেরপুর সদর, জেলা- শেরপুর, বর্তমানে- কড়াইল বস্তি, বৌবাজার, আসলামের ভাড়াঘর, থানা- বনানী, জেলা- ঢাকা এবং আসামি ০২। মো. ফয়সাল (২৭), পিতা- মোকসেদ, মাতা- হাজেরা বেগম, সাং- পঞ্চগড়ন, মোল্লাবাড়ি, ২নং ওয়ার্ড, থানা- মোগলগঞ্জ, জেলা- বাগেরহাট, বর্তমানে- কড়াইল বস্তি, বেলতলা, জাহাঙ্গীরের ভাড়াঘর, থানা- বনানী, জেলা- ঢাকা দ্বয়কে গ্রেফতার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে গুলশান মডেল থানাধীন ২৪ নং রোড এলাকা থেকে গত শুক্রবার (২৮/০৮/২০২৬) তারিখ ১১.০০ ঘটিকায় আসামি ০৩। মো. সোহাগ (৪১), পিতা- ফয়জর হাওলাদার, মাতা- বিলকিস বেগম, সাং- পশ্চিম চাখার, শরীফের বাড়ি, পশ্চিম চাখার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে, চাখার ইউপি, থানা- বানারীপাড়া, জেলা- বরিশাল, বর্তমানে- কড়াইল বস্তি, এ ব্লক, কবরস্থান গলি, আবুবক্করের ভাড়াঘর, থানা- বনানী, জেলা- ঢাকাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার অফিসার ও ফোর্সের সহায়তায় গত শুক্রবার  ২৮/০৮/২০২৬ তারিখ ১৪.৩০ ঘটিকায় আসামি ০৪। মো. শাহীন আলম (৪৮), পিতা- মৃত আফসার উদ্দিন, মাতা- সালেহা বেগম, সাং- নয়াবাড়ি, কাঁচপুর, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ, বর্তমানে- কাঁচপুর, উত্তরপাড়া, আলনূর মসজিদ গলি, অপু মোল্লার নিচতলার ভাড়াটিয়া।, কাঁচপুর বাজার, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ, ব্যবসায়িক ঠিকানা- সিয়াম মটরস এন্ড টায়ার নামীয় দোকান, চাঁদ মহল সিনেমা হলের পাশে, কাঁচপুর বাজার, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ—কে গ্রেফতার করা হয়। তার দেখানো মতে তার গোডাউন থেকে বিভিন্ন কোম্পানির ৩২টি আইপিএস এবং বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেলের মোট ২৪টি ব্যাটারী উদ্ধার করা হয়। পরবর্তীতে তার তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকা থেকে বিভিন্ন কোম্পানির আরও ১৩টি ব্যাটারী উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত অজ্ঞাত আসামিদের গ্রেফতার এবং অবশিষ্ট আলামত উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধারকৃত আলামত:
১। বিভিন্ন কোম্পানির ৩২টি আইপিএস।
২। বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেলের মোট ৩৭টি ব্যাটারী।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ