বামনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের গুদিঘাটা ঠুটাখালি গ্রামে পানিতে ডুবে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিশুটি ওই গ্রামের মাসুম হাওলাদারের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় শিশুটির মা সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন এবং বাবা কর্মস্থলে ছিলেন। এ সময় মায়ের অগোচরে শিশুটি হামাগুড়ি দিয়ে বাড়ির পাশের খালে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
পরে পরিবারের সদস্যরা শিশুটিকে খালের পানিতে ভাসতে দেখে উদ্ধার করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।
মোঃ শাকিল আহমেদ
বামনা( বরগুনা) প্রতিনিধি
মোবাইল নম্বর ০১৭১০০১৯৪৭৬