গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক)-এর পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়কে জানাই আন্তরিক অভিনন্দন ও শ্রদ্ধা।
একজন অভিজ্ঞ ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তাঁর দীর্ঘদিনের জনসম্পৃক্ততা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ বলে আমরা বিশ্বাস করি।
মানবাধিকার, আইনের শাসন, ন্যায়বিচার, নাগরিক অধিকার ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ থেকে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এটাই আমাদের প্রত্যাশা।
বাংলাদেশ হোক ন্যায়, মানবিকতা ও আইনের শাসনের দেশ—
প্রতিটি নাগরিকের অধিকার হোক সমানভাবে সুরক্ষিত।
মহামান্য রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল দায়িত্বকাল কামনা করছি।
বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক)
মানবাধিকার • সংস্থা।
সৌজন্য ভাইস চেয়ারম্যান তালুকদার শাফায়েত,কেন্দ্রীয় কমিটি।