1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক

মাদারীপুরে শিবচরে ভান্ডারী কান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো: জুনায়েদ চৌকদার-এর উপর  নৃশংস হামলার প্রতিবাদে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌরসভা যুবদল। 

মোঃ বিল্লাল হুসাইন 
  • Update Time : Saturday, August 29, 2026,
  • 35 Time View
মোঃ বিল্লাল হুসাইন সাব এডিটর শিবচর (মাদারীপুর)
মাদারীপুরে শিবচরে ভান্ডারী কান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো: জুনায়েদ চৌকদার-এর উপর  নৃশংস হামলার প্রতিবাদে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌরসভা যুবদল।
শিবচর উপজেলা ও পৌরসভা যুবদলের আয়োজনে শুক্রবার বিকেলে কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ৭১ চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে যুবদল নেতা  জুনায়েদ চোকদারের উপর হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহব্বান জানান। তা না হলে কঠোর আন্দোলনের হুসিয়ারী দেন যুবদল নেতৃর্বৃন্দ।
এসময় মাদারীপুর জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকার,  শিবচর পৌর যুবদলের সাবেক সভাপতি শাহীন গোমস্তা,  সাবেক সাধারণ সম্পাদক মহিন বেপারী, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল শিকদার, শিবচর উপজেলা ছাত্রদলের সাবেক  সাধারন সম্পাদক তাইজুল ইসলাম সজিব খান, উপজেলা যুবদল নেতা শাওন চৌধুরী, যুবদল নেতা রাসেল মোল্লা, যুবদল নেতা সুমন মাদবর,  স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনজিল সিহাব, সিনিয়র যুগ্ম আহবায়ক ওমর বেপারী, যুগ্ম আহবায়ক ঠান্ডু আকন প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,  গত ২৫ আগস্ট সকালে উপজেলার ভান্ডারীকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জোনায়েদ চোকদারের উপর একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে নৃসংশভাবে হামলা চালিয়ে পায়ের রগ কেটে ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায়।
পরে তাকে উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
মোঃ বিল্লাল হুসাইন
০১৭২২২১৮০৮৭
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ