আওয়ামী ফ্যাসিস্ট ও মাদক ব্যবসায়ীদের অপরাধমূলক কাজে বাধা দিলে আলাউদ্দিন আলালকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা
স্টাফ রিপোর্টার :
৫ ই আগস্ট আওয়ামী লীগ পালিয়ে গেলেও দুর্বৃত্তরা এখনো রয়েছে লুকিয়ে, রাজধানীর তুরাগে আওয়ামী ফ্যাসিস্ট জয়নাল, ইউসুফ, স্বপন, রানা সোহাগ আওয়ামী লীগ আমলে চাঁদাবাজি করে আসছিল। ৫ ই আগস্ট এর পর এসব সন্ত্রাসীরা দল পরিবর্তন হওয়ার সাথে সাথে তারাও তাদের ভোল পাল্টিয়ে কার্যক্রম শুরু করেছে। সম্প্রতি তারা তুরাগ জুড়ে মাদকের ব্যবসা শুরু করে সম্পূর্ণ এলাকে মাদকে সয়লাভ করেছে। ঢাকা ১৮ আসনের এস এম জাহাঙ্গীর যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে তারই পরিপ্রেক্ষিতে আলাউদ্দিন আলাল একত্বতা ঘোষণা করে পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশগ্রহণ করলে, উল্লেখিত জয়নাল, ইউসুফ, স্বপন, রানা সোহাগের সাথে বাক বিদান্ড হয় এক পর্যায়ে সন্ত্রাসীরা ফুটপাত দখল করার পাঁয়তারা করলে আলাউদ্দিন আলাল বাধা দিলে সন্ত্রাসীরা ধারালো চাপাতি দিয়ে আলাউদ্দিন আলালকে কুপিয়ে জখম করে, আলাউদ্দিন আলালের হাতের কেটে চামড়ার সাথে ঝুলে যায়। এলাকার লোকজন দৌড়ে আসলে সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এ বিষয়ে তুরাগ থানায় আলাউদ্দিন আলাল। এই জয়নাল ইউসুফ স্বপন রানা এবং সোহাগ তাদের সাথে আরো ১০-১২ জন ছিল। এলাকায় চুরি ডাকাতি ছিনতাই মাদক ব্যবসা সহ এমন কোন অপরাধ নেই যেখানে তাদের সক্রিয়তা পাওয়া নেই। আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর জাতীয়তাবাদী দল ক্ষমতায় এসে সরকার গঠন করার পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজ্যে কোন অপরাধ সন্ত্রাসী মাদক ব্যবসায়ীদের স্থান হবে না বলেছে বিএনপি নেতাকর্মীরা। সরজমিনে তদন্ত করলে জানা যায় এলাকাবাসীর ভাষ্যমতে জয়নাল, ইউসুফ, স্বপন রানা, সোহাগকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসবে অবৈধ অস্ত্রসহ মাদকের বিশাল চালান।