1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক

বড়লেখা সীমান্তে বিজিবির হাতে ভারতীয় চোরাকারবারি আটক, পিস্তল ও ইয়াবা উদ্ধার

মনিরুজ্জামান মনির
  • Update Time : Friday, August 28, 2026,
  • 37 Time View

বড়লেখা সীমান্তে বিজিবির হাতে ভারতীয় চোরাকারবারি আটক, পিস্তল ও ইয়াবা উদ্ধার

মনিরুজ্জামান মনির

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় আহত অবস্থায় এক ভারতীয় চোরাকারবারিকে আটক করে বিজিবি। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও পাঁচশ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বিজিবি ৫২ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ভারতীয় একটি চোরাকারবারি চক্র বড়লেখার কুমারশাইল সীমান্ত ব্যবহার করে বাংলাদেশে মাদক ও অবৈধ অস্ত্র প্রবেশ করানোর চেষ্টা করছে।

এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার  রাত ১০টার দিকে বিয়ানীবাজার ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল কুমারশাইল এলাকায় অবস্থান নিয়ে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে বিজিবিও গুলি ছোড়ে। একপর্যায়ে কয়েকজন পালিয়ে গেলেও আহত অবস্থায় ভারতীয় নাগরিক বলাই দাসকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫ শত ইয়াবা উদ্ধার করা হয়।

…আহত অবস্থায় আটক বলাই দাসের কাছ
থেকে উদ্ধার করা বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও পাঁচশ পিস ইয়াবা প্রমাণ করে—বাংলাদেশের মাটিতে মাদক ও অস্ত্র ঠেকাতে বিজিবি কতটা সজাগ। পালিয়ে যাওয়া বাকিরা যেখানেই থাকুক, এই গোলাগুলির বার্তা স্পষ্ট: সীমান্তের কোনো অংশই অবৈধ কারবারিদের জন্য নিরাপদ অভয়ারণ্য নয়। বিজিবি ৫২ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমানের ভাষায়, ‘আমরা কঠোর অবস্থানে আছি, যতক্ষণ না শেষ চোরাকারবারি নিষ্ক্রিয় হচ্ছে।’ এই অভিযান শুধু একটি সফল চালনা নয়, এটি সীমান্তরক্ষীদের অদম্য মনোবলের প্রতিচ্ছবি—যারা জীবনবাজি রেখেও রক্ষা করছে দেশের সার্বভৌমত্ব। আর আজকের এই রাতের গুলি যেন ভবিষ্যতের সব অপচেষ্টার জন্য এক সতর্ক সংকেত হয়ে থাকল।

বার্তা প্রেরক
মনিরুজ্জামান মনির
মৌলভীবাজার জেলা প্রতিনিধি
০১৭৭৭৫১৩৭৭৪
monir.monir7@gmail.com

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ