গাইবান্ধায় যুবকের রহস্যজনক মৃত্যু, রাতেই লাশ গ্রামের বাড়িতে নেওয়ার অভিযোগ
মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধায় নিজ বাসায় যুবকের রহস্যজনক মৃত্যু, রাতের আঁধারে লাশ গ্রামের বাড়িতে নেওয়ার অভিযোগ
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলার ৩ নং ওয়ার্ডের শাপলা পাড়া এলাকায় আদর্শ শিক্ষালয়ের পশ্চিম পার্শ্বে অবস্থিত একটি তিনতলা ভবন থেকে মো. তুষার (ব্যাংকার মো. জলিলের পুত্র) নামক এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ সন্ধ্যায় আনুমানিক সাড়ে সাতটার দিকে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তবে ঘটনার পর রহস্যজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তুষারের মৃত্যুর পর জানাজানি হওয়ার ভয়ে তার মা-বাবা অত্যন্ত গোপনীয়তার সাথে মরদেহটি একটি মোটরসাইকেলে করে তাদের গ্রামের বাড়ি কাজলঢোপে নিয়ে যান।
এ ঘটনায় এখন পর্যন্ত মৃত তুষারের পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এত অল্প বয়সে তুষারের আত্মহত্যার পথ বেছে নেওয়ার কারণ এবং পুলিশ বা প্রশাসনকে না জানিয়ে রাতের আঁধারে অতি গোপনে মরদেহ গ্রামের বাড়িতে সরিয়ে নেওয়ার বিষয়টি এলাকায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তুষারের এই অস্বাভাবিক মৃত্যুর পেছনের প্রকৃত রহস্য কী এবং কেনই বা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলো—তা নিয়ে জনমনে তীব্র রহস্য ও গুঞ্জন বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।