1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ

মজিদপুরে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

কেশবপুর প্রতিনিধি
  • Update Time : Friday, August 28, 2026,
  • 29 Time View
মজিদপুরে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার মজিদপুরে পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে সিরাতুন্নবী (সা.) আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) মজিদপুর যুব সমাজের উদ্যোগে মজিদপুর ঈদগাহ মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাগরিবের নামাজের পর অনুষ্ঠান শুরু হয়ে এশার নামাজের আগেই শেষ হয়।
অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সংক্ষিপ্ত জীবনী, তাঁর চরিত্র, আদর্শ ও সুন্নাহ নিয়ে আলোচনা করা হয়। ব্যক্তি ও সমাজ জীবনে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরা হয়।
আলোচনায় জামেয়া মাদানিয়া মজিদপুর কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা শরিফ মাহমুদ মহানবী (সা.)-এর সংক্ষিপ্ত জীবনী তুলে ধরে বলেন, তিনি ছিলেন মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবন ছিল সত্য, ন্যায়, আমানতদারি, দয়া ও উত্তম চরিত্রের অনন্য দৃষ্টান্ত। ব্যক্তি জীবনে মহানবী (সা.)-এর সুন্নাহ অনুসরণ এবং সমাজ জীবনে তাঁর শিক্ষা বাস্তবায়নের মাধ্যমে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব। তিনি সবাইকে রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ করে জীবন পরিচালনার আহ্বান জানান।
এ সময় আরও আলোচনা করেন মজিদপুর ঈদগাহ মসজিদের ইমাম মাওলানা আব্দুল বারী।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ এবং হেদায়েত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা শরিফ মাহমুদ।
অনুষ্ঠানে ইমাম, খতিব, মসজিদ কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুসল্লি, সাংবাদিকসহ মজিদপুর যুব সমাজের অধিকাংশ যুবক উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন মানবসেবা ও সামাজিক সংস্থার সহপরিচালক ও সাংবাদিক ছাদেক হোসেন এবং ৩ নম্বর মজিদপুরের মেম্বার প্রার্থী মো. রাকিব হাসান।
অনুষ্ঠান শেষে উপস্থিত যুবক ও মুসল্লিদের জন্য মজিদপুর যুব সমাজের উদ্যোগে তবারক হিসেবে খিচুড়ির আয়োজন করা হয়।
মজিদপুর যুব সমাজের এ আয়োজনকে ঘিরে মজিদপুর গ্রামসহ কেশবপুর উপজেলায় ব্যাপক সাড়া পড়ে। স্থানীয়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ উদ্যোগের প্রশংসা করেন এবং সিরাতুন্নবী (সা.) উপলক্ষে এমন আয়োজনকে স্বাগত জানান। তারা ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সচেতনতামূলক আয়োজন অব্যাহত রাখতে মজিদপুর যুব সমাজকে উৎসাহ দেন।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ