1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ

কক্সবাজারে আবাসিক হোটেলের বারে যুবক কে ছুরিকাঘাতে হত্যা পুলিশ হেফাজতে অভিযুক্তের মৃত্যু!

মোহাম্মদ সোহেল
  • Update Time : Friday, August 28, 2026,
  • 57 Time View

কক্সবাজারে আবাসিক হোটেলের বারে যুবক কে ছুরিকাঘাতে হত্যা পুলিশ হেফাজতে অভিযুক্তের মৃত্যু!

মোহাম্মদ সোহেল:স্টাপ রিপোর্টার কক্সবাজার।

কক্সবাজার শহরের ঝাউতলা এলাকার একটি হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে নাজিবুল হক রাশেদ (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আটক অভিযুক্ত মোহাম্মদ সোলাইমান (২৮) পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের ঝাউতলা রেনেসাঁ হোটেলের বারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, কথা-কাটাকাটির একপর্যায়ে কয়েকজন যুবক বাইরে থেকে এসে রাশেদকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরেই মধ্যম নুনিয়ারছড়া এলাকায় অভিযান চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত সোলাইমানকে আটক করে সদর থানা পুলিশ। তবে স্থানীয়দের মারধরে আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার সকাল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ঘটনার সূত্রপাত ও জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে। আলামত সংগ্রহ ও আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত হোটেলের বারটি বন্ধ রাখা হয়েছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ