1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

মৌচাকে মাদক সম্রাট সুলতানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ, এবার উজ্জ্বলের মুখে এসিড নিক্ষেপ।

হাবিবুর রহমান
  • Update Time : Thursday, August 27, 2026,
  • 30 Time View

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় সুলতান মাহমুদ আবীরকে ঘিরে একের পর এক অভিযোগের মধ্যেই এবার উজ্জ্বল নামে এক ব্যক্তির মুখে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। এতে উজ্জ্বলের মুখ ও চোখের এক পাশে গুরুতর জখম হয়েছে। পরে তাকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয়দের দাবি, গতকালের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার মধ্যেই এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে গুঁড়া মরিচ ও এসিড জব্দ করে বলে জানা গেছে।
এর আগে সুলতান মাহমুদ আবীরের বিরুদ্ধে বন বিভাগের জমি দখল, ঘরবাড়ি নির্মাণ, চাঁদাবাজি ও প্রভাব বিস্তারের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। এসব অভিযোগের জেরে বুধবার এলাকাবাসী তার দখলে থাকা বলে দাবি করা বন বিভাগের জমিতে নির্মিত কয়েকটি ঘরবাড়ি ভেঙে দেয়।
স্থানীয়দের আরও অভিযোগ, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করেন সুলতান মাহমুদ আবীর। তার বিরুদ্ধে এর আগেও থানায় একাধিক অভিযোগ রয়েছে বলে দাবি স্থানীয়দের।
উজ্জ্বলের ওপর এসিড নিক্ষেপের ঘটনায় এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ