1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক

খুলনায় বিদেশি ৩ টি পিস্তলসহ দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার ৪ জন গ্রেফতার। 

মো: তৌহিদ উদ্দিন শেখ
  • Update Time : Thursday, August 27, 2026,
  • 61 Time View
খুলনায় বিদেশি ৩ টি পিস্তলসহ দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার ৪ জন গ্রেফতার।
মো: তৌহিদ উদ্দিন শেখ স্টাফ  রিপোর্টার :
খুলনায় গুলি ছোড়ার ঘটনায় অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্রসহ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ঘটনায় জড়িত সন্দেহে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে খুলনা সদর থানাধীন টুটপাড়া পুলিশ ফাঁড়ি এলাকায় মোঃ মাসুদ শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে অজ্ঞাতনামা ব্যক্তিরা গুলি করে। এ ঘটনার পরপরই জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করে খুলনা সদর থানা পুলিশ।
পুলিশ জানায়, একই দিন বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে তারা খবর পায়, খুলনা সদর থানার দারোগাপাড়া মহিউদ্দিন লেনের একটি বাসার দ্বিতীয় তলার ফ্ল্যাটের ভেতরে গুলির ঘটনা ঘটেছে। পরে সেখানে অভিযান চালিয়ে গুলির ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে খান কুব্বাত আলী (৬০) এবং ঘটনায় জড়িত সন্দেহে মোছাঃ সামছুন নাহার (৫০), কেএম আবির হাসান (২৪) ও রফিকুল ইসলাম টুকু (৬১)কে গ্রেফতার করা হয়।
অভিযানে গ্রেফতার খান কুব্বাত আলীর হেফাজত থেকে তিনটি বিভিন্ন মডেলের বিদেশি পিস্তল, ছয়টি ম্যাগাজিন ও আটটি তাজা গুলি উদ্ধার করা হয়।
এ ছাড়া তার কাছ থেকে দুটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, একটি লোহার তৈরি রামদা, একটি ইলেকট্রিক শক স্টান গান, কাঠের বাটযুক্ত একটি ছোরা এবং একটি পিতলের রড উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রের ঘটনায় খুলনা সদর থানায় অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইং এ তথ্য জানিয়েছে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ