1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ

একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর

মামুন মোল্লা
  • Update Time : Sunday, August 23, 2026,
  • 35 Time View

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ও ক্লাস শুরুর সময়সূচি এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী আগামী ২ সেপ্টেম্বর থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে, যা চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তি কার্যক্রম সম্পন্ন করে ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু করার প্রস্তাব করা হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। এরপর ২২ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম শেষ করে পরদিন ২৩ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে।
তিনি আরও জানান, একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা গত বছরের মতোই বহাল থাকবে। শিক্ষামন্ত্রীর অনুমোদন পাওয়া গেলে দ্রুতই নীতিমালা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এর আগে ১৫ সেপ্টেম্বর থেকে ভর্তি আবেদন গ্রহণের পরিকল্পনা ছিল। সে অনুযায়ী ভর্তি কার্যক্রম শেষে ১২ নভেম্বর থেকে ক্লাস শুরুর প্রস্তাব করা হয়েছিল। তবে শিক্ষা মন্ত্রণালয় ওই প্রস্তাবে সম্মতি না দেওয়ায় আবেদন গ্রহণ ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ